বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ এর সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১। বুধবার রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ঠাকুরগাঁও-২ এর সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন সদর উপজেলার শিবগঞ্জ পারপুগী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে হাবিবুল ইসলাম বাবলু। পরে আদালতের বিচারক রহিমা খাতুন থানায় এজাহার হিসেবে নথিভুক্তের নির্দেশ দেন।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৪

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit