শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

আশুলিয়ায় গণহত্যা : শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে দু`টি অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : কোটা বিরোধী আন্দোলনে সাভারের আশুলিয়ায় আগুনে পুড়িয়ে ৬ জনকে হত্যার দায়ে শেখ হাসিনাসহ ৭০ জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগ দায়ের করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ভিকটিমের পরিবারের পক্ষে এডভোকেট হুজ্জাতুল ইসলাম আল ফেসানী পৃথক দুটি অভিযোগ দাখিল করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৮ ধারানুসারে আসামিদের বিরুদ্ধে অভিযোগ তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আবেদন করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ এর ৩(২) ও ৪(১)/৪(২) ধারা অনুযায়ী গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তদন্ত সংস্থায় নিহত সাজ্জাদ হোসেন সজল এর মা  শাহীনা বেগম এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগে বলা হয়েছে, আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামিদের মাধ্যমে আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করে বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ নিরস্ত্র ছাত্র জনতাদের হত্যা করে তাদের লাশ আগুনে পুড়িয়ে ফেলে তাদের সমূলে বা আংশিক নির্মূল করিবার উদ্দেশ্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে।

মামলার আসামিরা হলো- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সালমান এফ রহমান, চৌধুরী আবদুল্লাহ আল মামুন (ঘটনাকালীন সময়ের পুলিশের আইজি), মোঃ মারুফ হোসেন (পুলিশ সুপার, ঢাকা জেলা), মোঃ আব্দুল্লাহিল কাফি, (অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা), মনতাজউদ্দিন মন্ডলসহ (সাবেক কাউন্সিলর, ২ নং ওয়ার্ড, গাজীপুর সিটি কর্পোরেশন) ৭০ জন আসামি। এছাড়াও নিহত আস-সাবুর এর ভাই মোঃ রিজওয়ানুল ইসলামের পক্ষে আইনজীবী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান আরেকটি অভিযোগ দায়ের করেন।
এ মামলার আসামীদের মধ্যে রয়েছেন-সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন (পুলিশের সাবেক আইজি)।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৯

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit