শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

হারের পর দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : ৯ মাস পর কোনো আন্তর্জাতিক ম্যাচে হারের মুখ দেখেছে আর্জেন্টিনা। এমন হারের পর আরও দুঃসংবাদ থাকছে দলটির জন্য। টানা দুই ম্যাচে হলুদ কার্ড দেখে পরবর্তী ম্যাচের জন্য ছিটকে গেছেন দলটির নিয়মিত ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো।  

চিলির বিপক্ষে আর্জেন্টিনার গত ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন রোমেরো। আর তাই ফিফার নিয়মানুযায়ী পরবর্তী এক ম্যাচ খেলা হচ্ছে না এই ফুটবলারের। বিশ্বকাপ বাছাইয়ে পরের ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
 
লিওনেল মেসির ইনজুরি এবং আনহেল ডি মারিয়ার অবসরের পর আর্জেন্টিনা দলের মধ্যে অভিজ্ঞতার অভাব দেখা যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন সময়ে নিয়মিত খেলোয়াড়দের ছিটকে যাওয়া নিঃসন্দেহে দলের জন্য অনেক বড় ধাক্কা।
 
কলম্বিয়ার ম্যাচে রোমেরো অবশ্য হলুদ কার্ড দেখেছেন অদ্ভুতভাবে। ম্যাচ চলাকালে এদিন কার্ড পাননি তিনি। অদ্ভুত কারণে তাকে কার্ড দেখানো হয়েছে ম্যাচ শেষে উঠে যাওয়ার সময়।
 
ম্যাচ শেষে ডাগআউটের দিকে এগোনোর সময় কলম্বিয়ান দর্শকদের কিছু একটা ইঙ্গিত করতে চেয়েছিলেন রোমেরো। জার্সির চ্যাম্পিয়ন ব্যাজে হাত বোলাতে বোলাতে এগোচ্ছিলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলারের এই আচরণ ভালো লাগেনি রেফারির। খেলা শেষের পর তাকে হলুদ কার্ড দেখিয়েছেন তিনি।
 
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন রোমেরো। সেখানে অবশ্য এ বিষয়ে কিছু বলেননি তিনি। ম্যাচের চারটি ছবি সংযুক্ত করে তিন তারকাসহ ক্যাপশনে তিনি লেখেন, ‘আপনি জিতুন কিংবা হারুন, এটা খেলারই অংশ। যা চলমান থাকবে। আর্জেন্টাইন হিসেবে আমি গর্বিত এবং সবার ওপরে আমাদের দারুণ এই পরিবার। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে।’

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit