শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

বাংলাদেশের বিপক্ষে কোহলি ডাবল সেঞ্চুরি করবে: বাসিত আলি

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। অভিজ্ঞ ও তরুণদের মিশেলে গঠিত স্বাগতিকদের এই স্কোয়াডে বরাবরের মতোই আছেন তারকা ব্যাটার বিরাট কোহলি। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ব্যক্তিগত কারণ দেখিয়ে খেলেননি কোহলি। এবার বাংলাদেশের বিপক্ষে আবারও মাঠ কাঁপাতে নামবেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে সবশেষ ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। এরপর দীর্ঘদিন আর শতকের দেখা পাননি, দেখাতে পারছিলেন না আশানুরূপ পারফরম্যান্সও। তবে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও নিজের ফর্ম ফিরে পান কোহলি। যার সুবাদে ভারতও তুলে নেয় তাদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা।

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজে কোহলিকে তার সেরা রূপেই দেখা যাবে, ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরম্যান্সটাই মাঠে দেখাবেন কোহলি। এমনটা মনে করে পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে কথাটা বলেছেন তিনি।

‘ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না। সদ্য শ্রীলঙ্কাতেও (ওডিআই) ভালো পারফর্ম করতে পারেনি। তবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে বিরাটের ব্যাটে বড় সেঞ্চুরি দেখা যাবে। সেটা ১১০ কিংবা ১১৫ নয়, হয়তো ডাবল সেঞ্চুরিও দেখা যাবে।’

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit