বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

মনিরামপুরে হার্ডঅ্যাটাকে সাংবাদিক আব্দুল আলিমের ইন্তেকাল,দুদফা জানাজা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬১ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সহকারি অধ্যাপক আব্দুল আলিম হার্ডঅ্যাটাকে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহী—–রাজেউন)। মঙ্গলবার রাতে হার্ডঅ্যাটাক হলে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতলের করোনারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুনগাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানাযায়, মনিরামপুর সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারি অধ্যাপক আব্দুল আলিম মঙ্গলবার রাত ১১ টার দিকে পৌরশেহরের কামালপুর এলাকার বাসভবনে হার্ডঅ্যাটাকে আক্রান্ত হন। ওই রাতেই তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত তিনটার দিকে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বুধবার সকাল ১০ টায় তার প্রিয় কর্মস্থল মনিরামপুর সরকারি কলেজে মরদেহ নেয়া হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সকাল সাড়ে ১১ টায় মনিরামপুর আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। মদিনাতুল উলুম মাদ্রাসার(মাদানিনগর) মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল রশিদের ইমামতিতে হাজারো মুসল্লিদের অংশগ্রহনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে দুপুরে পৈত্রিক ভিটা উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা গ্রামের প্রাইমারি স্কুল মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আব্দুল আলিমের মৃত্যুর খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দিয়ে গভীর সমবেদনা জানান জেলা বিএনপির সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, আসাদুজ্জামান মিন্টু, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, খান শফিয়ার রহমান জাহাঙ্গীর বিশ^াস, উপজেলা জামায়াতের সাবেক আমির সহকারি অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী, সাজেদুর রহমান লিটু, বালিয়াডাঙ্গা কলেজের অধ্যক্ষ আসাদুজ্জামান শাহিন, মনিরামপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিছার উদ্দিন খান, সাংবাদিক মজনুর রহমান, শাহিনুর রহমান পান্না, আব্বাস উদ্দিন, বোরহান উদ্দিন জাকির, বাবুল আকতার, মোতাহার হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ। উল্লেখ্য মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল আলিম অধ্যাপনার পাশাপাশি কবি ও সাহিত্যিক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit