শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

মাটিরাঙ্গায় যামিনীপাড়া বিজিবি জোনের উদ্যােগে দু:স্থ ও অসহায়দের মাঝে অনুদান বিতরন।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১১ সেপ্টেম্বর) সকালের দিকে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন।
যামিনী পাড়া জোনের আওতাধীন দুস্থ ও অসহায় তাইন্দং ইউপির  সুনীল ত্রিপুরা, তবলছড়ি ইউপির  মনোয়ারা বেগম, তবলছড়ি ইউপির  হালিমা খাতুন,  চাই থৈয়াই মারমা, বড়নাল ইউপির  মোঃ হাবিল, (৬) কাগদ্রুতি ত্রিপুরা,  দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছে। তাদের আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ১২ বান ঢেউটিন অনুদান দেয়া হয়।

ডাকবাংলা ফুলকুঁড়ি বিদ্যানিকেতন এবং তবলছড়ি ইসলামিয়া (ফাযিল) মাদ্রাসার অবকাঠামো নষ্ট হয়ে যাওয়ায় ০২ বান করে মোট ০৪ বান ঢেউটিন অনুদান প্রদান করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্থ ২জন  অসুস্থ ৬ ব্যক্তির চিকিৎসা এবং  দুস্থ ও অসহায় ৬ ব্যক্তিকে মোট ৩৮,৫০০/- টাকা নগদ প্রদান করেন। এছাড়াও সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হওয়ায় এবং মইদাছড়া পাড়া বিলিভার্স চার্চ ও মরাটিলা শিব মন্দির সংস্কার বাবদ মোট ৩০,০০০/- টাকা অনুদান প্রদান করা হয়।

তবলছড়ি গ্রীন হিল কলেজের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে ০৫ সেট পাঠ্য পুস্তক এবং যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৪০,০০০/- টাকা অনুদান দেয়া হয়। প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ০৫ টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাল এবং ৫০ কেজি চিনি বিতরণ করেন। এছাড়াও ব্যাটালিয়ন সদর হতে স্থানীয় ৫০ জন এবং অধীনস্থ ০৫টি বিওপি হতে ১১০ জনকে বস্ত্র সহায়তা প্রদান করা হয়। মোট ২,০৭,১০০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ২৫৯১ জন (পাহাড়ি-১৪৮৭ জন এবং বাঙালি-১১০৪ জন)।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit