সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

৮ বাসযাত্রী পুড়িয়ে হত্যা: সাবেক রেলমন্ত্রী ও আইজিপির বিরুদ্ধে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : কুমিল্লার চৌদ্দগ্রামে চলন্ত বাসে আগুন দিয়ে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হকসহ ১৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে ১৩০ জনের নামে এবং অজ্ঞাত ৬০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫নং আমলি আদালতে এই মামলা দায়ের করা হয়েছে। আদালতের বিচারক আবু বকর সিদ্দিক মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য চৌদ্দগ্রাম থানাকে নির্দেশ দিয়েছেন।

বাস মালিক আবুল খায়ের বলেন, আওয়ামী লীগ- যুবলীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যক্ষ মদদে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। এদিকে স্থানীয় এমপি সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক বাস মালিককে ডেকে নিয়ে বিএনপি ও জামায়াতের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বলেন। তিনি রাজি না হওয়ায় মুজিবুল হক তাকে থাপ্পড় মেরে বলেন-এই লাইনে কিভাবে বাস চালাস তা দেখে নেবো। পরে তার লিজ নেওয়া ৫টি বাস তারা নিয়ে যান। বাস মালিক ১০ বছর পালিয়ে ছিলেন। তিনি দোষীদের বিচার চান।

মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক র‌্যাব প্রধান বেনজীর আহমেদ, কুমিল্লার সাবেক এসপি শাহ আবিদ হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান, চৌদ্দগ্রাম থানার সাবেক ওসি উত্তম চক্রবর্তী, সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মোশারেফ হোসেনসহ অন্যান্যরা। উল্লেখ্য, এই ঘটনায় খালেদা জিয়াসহ বিএনপি জামায়াতের নেতাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছিল।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit