সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

ত্বকী হত্যা মামলার ৩ জন আসামীকে র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

প্রেস রিলিজ: বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা, বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতার ও চাঞ্চল্যকর মামলা তদন্তে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‌্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

শুরুতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা তদন্ত করলেও উচ্চ আদালতের নির্দেশে ত্বকী হত্যা মামলার তদন্ত র‌্যাব-১১ এর নিকট অর্পণ করা হয়। ত্বকী হত্যা মামলায় সম্পৃক্ততা প্রাপ্তি সাপেক্ষে গত ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাতে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন চাষাড়া এলাকা হতে মোঃ শাফায়েত হোসেন শিপন, পিতাঃ আবু হোসেন ও কালিবাজার এলাকা হতে মামুন মিয়া, পিতাঃ সিরাজুল ইসলাম এবং ০৯ সেপ্টেম্বর দুপুরে ডিএমপির ধানমন্ডি এলাকা হতে মোঃ কাজল হাওলাদার, পিতাঃ আব্দুর রাজ্জাক হাওলাদারকে র‌্যাব-১১ কর্তৃক গ্রেফতার করা হয়। পরবর্তীতে র‌্যাব ০৯ সেপ্টেম্বর শিপন ও মামুন কে ০৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ০৬ দিনের রিমান্ড মঞ্জুর করে এবং ১০ সেপ্টেম্বর কাজলকে ০৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ০৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। উল্লেখিত ০৩ জন আসামী বর্তমানে র‌্যাব হেফজতে রিমান্ডে রয়েছে।

কিউএনবি/বিপুল/১১.০৯.২০২৪/ সন্ধ্যা ৬.২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit