বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

এই সরকারের পতন না হলে আমিসহ অনেককেই ওরা বিপদে ফেলত: সাদিয়া আয়মান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ ছিল শোবিজ ইন্ডাস্ট্রির কাজ। এরপর গত ৫ আগস্ট সরকার পতন ও ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। তারই ধারাবাহিকতায় বর্তমানে পুরনো চেহারায় ফিরেছে ইন্ডাস্ট্রি। চলছে পুরোদমে শুটিংয়ের কাজ।

এ অবস্থায় অন্যান্য শিল্পীদের মতো শুটিংয়ে ফিরেছেন সাদিয়া আয়মানও। সম্প্রতি শেষ করেছেন ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘পুতুল পুতুল খেলা’ নাটকের কাজ। এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, আন্দোলন ও বন্যায় দেশের পরিস্থিতি ভালো ছিল না। সে কারণে কাজ করা হয়নি। সম্প্রতি ফাহমি ভাইয়ের একটি নাটকের কাজ শেষ করলাম। কাজটি করে বেশ ভালো লেগেছে। আশা রাখি দর্শকদের ভালো লাগবে।

এদিকে ছাত্র আন্দোলনের পক্ষে বেশ সরব থাকায় কম ধকল পোহাতে হয়নি সাদিয়া আয়মানকে। তবে সেসব আমলে না নিয়ে তিনি প্রতিবাদ করে গেছেন অন্যায়ের বিরুদ্ধে। অভিনেত্রী বলেন, ওই সময় লেখালেখি করার কারণে আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কী, আমি কে, এসব জানতে চাওয়া হয়েছে। মহান আল্লাহর কাছে শুকরিয়া যে, সেই সরকারের পতন হয়েছে। তা না হলে আমিসহ আরও অনেককেই ওরা বিপদে ফেলত। মানুষ তাদের চিনতে পেরেছে। কিছু শিল্পীর মুখোশ উন্মোচন হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit