শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

বিএনপির সঙ্গে বৈঠক করলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নারদিয়া সিম্পসন। বুধবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। এ সময় আরও ‍উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়া হাইকমিশনারের ডেপুটি হেড অব মিশন ক্লিনটন পোবকে এবং ফার্স্ট সেক্রেটারি লারা অ্যাডামস। 

অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সঙ্গে আলোচনার বিষয়ে খসরু বলেন, ‘দীর্ঘ আলোচনা হয়েছে। শেখ হাসিনা চলে যাওয়ার পর বিএনপি কী ভাবছে, অন্তর্বর্তীকালীন সরকার কেমন করছে, আগামী দিনের বিএনপির পরিকল্পনা কী এসব বিষয়ে জানতে চেয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে, কী করে সম্পর্ক আরো জোরদার ও অর্থনৈতিক ভিত্তি দৃঢ় করা যায়, সে বিষয়ে কথা হয়েছে। জিও পলিটিক্স, রোহিঙ্গা ইস্যুও আলোচনায় ছিল।’

 

 

কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit