বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় আওয়ামী লীগ নেতা সবুজ গ্রেপ্তার বার্সা ছেড়ে লোনে লিভারপুলে গেলেন আরাউহো ধর্ষণ মামলায় কারাগারে ভারতীয় ক্রিকেটার গাজা নিয়ে মতবিরোধ থাকলেও নেতানিয়াহুর সঙ্গে সম্পর্ক খুব ভালো: ট্রাম্প ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, ঝাড়খণ্ড সরকারকে রাহুলের কড়া বার্তা পার্বতীপুরে ভূমিহীন কৃষকের সরকারি বন্দোবস্ত জমি দখল, ভূমিদস্যুদের বিরুদ্ধে আদালতে মামলা॥ ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার আজকের মুদ্রার রেট: ১১ আগস্ট ২০২৬ জুলাই বিপ্লবে রাজপথে থাকা কর্মকর্তাদের মূল্যায়ন করুন: জুলাইযোদ্ধা তৌফিক শাহারিয়ার বিদায় সাকিব, মোস্তাফিজকে ধরে রাখল দুবাই

বাংলাদেশকে সমীহ করছেন গিল

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ কাটিয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট ধবলধোলাই করে এসেছে টাইগাররা। শান্ত-সাকিবদের এই পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে ক্রিকেটবিশ্বে।

কিন্তু এমন সাফল্যের পরও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলী দাবি করেছেন, ভারতের মাটিতে সুবিধা করতে পারবে না শান্তবাহিনী। যদিও উল্টো সুর শোনা গেল সৌরভেরই স্বদেশী শুভমান গিলের গলায়। 

ভারতের এই তারকা ব্যাটার জানিয়েছেন, বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে না। কারণ কিছুদিন আগেই তারা পাকিস্তানে সিরিজ জিতে এসেছে। জিও সিনেমায় দেওয়া সাক্ষাৎকারে গিল বলেন, ‘আমার মতে, এখন কোনো দেশকে খাটো করে দেখার সুযোগ নেই। গত দুই মাসে, বিশেষ করে পাকিস্তানে যেমন খেলে এসেছে বাংলাদেশ, তা অসাধারণ।’ 

পাকিস্তানের মাটিতে বাংলাদেশের সাফল্যের পেছনে বড় কারণ ছিল পেসারদের সাফল্য। তাসকিন-রানারা পাকিস্তানি ব্যাটারদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিলেন। পাশাপাশি মিডল অর্ডারে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজদের প্রতিরোধ তো ছিলই। এ ব্যাপারটি নজর এড়ায়নি গিলের। 

তিনি বলেন, ‘ওদের (বাংলাদেশের) পেসার এবং মিডল অর্ডারের ব্যাটাররা যে ভাবে চাপ নিয়ে খেলেছে, তাকে কোনোভাবেই ছোট করা যাবে না। আমার মতে, বাংলাদেশের বিপক্ষে সিরিজটি খুব আকর্ষণীয় হতে চলেছে।’

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit