মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে শক্তি ফাউন্ডেশনের ৫০ লাখ টাকা দান

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩০ Time View

ডেস্ক নিউজ : সম্প্রতি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৫টি বন্যাদুর্গত জেলার অসহায় মানুষদের সহায়তা দিয়ে পাশে থেকেছে শক্তি ফাউন্ডেশন। সংস্থাটি বন্যা শুরু হওয়ার পর থেকেই ১ কোটি টাকার ত্রাণ কার্যক্রম হাতে নিয়েছে। 

এই কার্যক্রমের আওতায় ১০ হাজারের বেশি পরিবারের মাঝে ত্রাণ সহায়তা, মোবাইল ক্লিনিকের মাধ্যমে ৫,৬৩০ জন মহিলা ও শিশুসহ অন্যান্যদের জরুরি স্বাস্থ্যসেবা এবং ৩৩২ জন দুর্গত মানুষকে আশ্রয় প্রদান করেছে। 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর বন্যা পরবর্তীকালীন পুর্নবাসনের জন্য শক্তি ফাউন্ডেশনের পক্ষ থেকে কর্মীদের ১ দিনের বেতনের সমপরিমান অর্থ ৫০ লাখ টাকা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করা হয়। 

শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এর হাতে চেকটি তুলে দেন। এসময় শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডাইরেক্টর নজমুল আহসান এবং মো: আব্দুল হালিম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ বলেন, ‘দেশের দুর্গত জনগণের পাশে থাকার উদ্দেশ্যে ১ দিনের বেতন প্রদানের জন্য শক্তি ফাউন্ডেশনের সকল কর্মীকে ধন্যবাদ জানাই। দেশ পুনর্গঠনে এবং বন্যার্তদের পুনর্বাসনে প্রধান উপদেষ্টা ও অন্তর্বতী সরকারের সাথে একযোগে কাজ করবে শক্তি ফাউন্ডেশন।’ সংবাদ বিজ্ঞপ্তি

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit