রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

মাশরাফি ও তার বাবাসহ ৯০ জনের নামে মামলা

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের সাবেক হুইপ ও নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা ও তার বাবা গোলাম মর্তুজা স্বপনকে আসামি করে মামলা করা হয়েছে।বুধবার মামলার বিষয়টি নিশ্চিত করেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি দায়ের করেছেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। 

মাশরাফি বিন মর্তুজা, তার বাবা গোলাম মর্তুজা স্বপন ছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগের ৯০ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে মামলাটিতে। এ ছাড়া মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অচীন চক্রবর্তী, সাধারণ সম্পাদক খোকন কুমার সাহাসহ ৯০ জন।

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে আসামিরাসহ আরও অজ্ঞাত ৪০০-৫০০ জন বন্দুক-পিস্তল, হাত বোমাসহ দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে নড়াইল চৌরাস্তায় সমাবেশ করে। ওই সময় মালিবাগ হয়ে বিএনপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী ছাত্র-জনতা শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে মিছিল সহকারে শহর অভিমুখে সেতুর পূর্ব পর্যন্ত পৌঁছালে তাদের দিকে গুলিবর্ষণ করে আতঙ্ক সৃষ্টি করে আসামিরা। এসময় বোমার বিস্ফোরণ ও ধারালো অস্ত্র দিয়ে আন্দোলনকারীদের বেপরোয়াভাবে মারপিট  ও কুপিয়ে জখম করে। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং কেউ কেউ এখনও চিকিৎসাধীন।

গতকাল রাতে মামলাটি রেকর্ড করা হয়েছে। আজ মামলার কাগজপত্র আদালতে পাঠানো হবে বলে জানান সাইফুল ইসলাম।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit