রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
আগামী মাসেই শুরু হবে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন: গভর্নর উন্নয়নে গুরুত্ব পাবে সব উপজেলা: এলজিআরডি মন্ত্রী ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর রোনালদোকে নিষিদ্ধ করল পর্তুগাল হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’

আজও বেক্সিমকো কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : গাজীপুরে তৈরি পোশাক কারখানাসহ সকল শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে। তবে সকাল থেকে বেতনভাতার দাবিতে বেক্সিমকো কারখানা শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রেখেছে।

অন্যসব কারখানাগুলোতে বুধবার সকাল থেকে নারী-পুরুষ শ্রমিকেরা প্রবেশ করে কাজ শুরু করেন। 

তবে সকালে গাজীপুরের চক্রবর্তী এলাকায় বেক্সিমকো কারখানার শ্রমিকেরা বেতনভাতার দাবিতে সড়কে অবস্থান নেয়।

শান্তিপূর্ণভাবে শ্রমিকরা তাদের কর্মসূচি পালন করছেন। 

গতকালও বকেয়া বেতনের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করে। কারখানাটি সালমান এফ রহমান ও সোহেল এফ রহমানের মালিকানাধীন।

এসব কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করেন। গত কয়েক দিন ধরে শ্রমিকেরা গত মাসের বেতন–ভাতা প্রদানের দাবি জানিয়ে আসছিলেন। তাদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বেতন দেওয়ার কথা জানায় কারখানা কর্তৃপক্ষ। কিন্তু সারা দিনে কিছু শ্রমিককে বেতন দেওয়া হলেও বেশির ভাগ শ্রমিক বেতন পায়নি।

নিরাপত্তায় শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। রয়েছে সেনাবাহিনী ও বিজিবির টহল দলও।

গত সপ্তাহে শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সড়ক অবরোধ, কারখানা ভাঙচুরের ঘটনায় গাজীপুরে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার থেকে বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী ও সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তার আশ্বাস পেয়ে এখানকার কারখানা চালু করেন শিল্প মালিকরা।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit