শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

দাদির দাফনে গিয়ে ট্রাকচাপায় নাতিসহ ৩ যুবক নিহত

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : দাদির মরদেহ দাফন করতে গিয়ে নড়াইলের লোহাগড়ায় ট্রাকচাপায় নাতিসহ তিন যুবক নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নড়াইল-ঢাকা জাতীয় মহাসড়কের মাইটকুমড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইটকুমড়া গ্রামের জামাল মোল্যার ছেলে রাসেল মোল্যা (২০), হেমায়েত শেখের ছেলে শামিম শেখ (২৫) ও রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস (৪৫)। এছাড়া আহত হয়েছেন হবিবার শেখের ছেলে কুইন শেখ (৩৪)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাসেল তার দাদির মরদেহ দাফনের জন্য মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্প থেকে জিয়া, কুইন ও শামিমকে সঙ্গে নিয়ে খাটিয়া নিয়ে বাড়িতে যাচ্ছিলেন। নড়াইল-ঢাকা মহাসড়কের মাইটকুমড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ট্রাক তাদের চাপা দেয়। 

এ দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন আহত হন। আহত কুইন শেখকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

চারজন হতাহতের ঘটনায় মাইটকুমড়া গ্রামে শোকের মাতম চলছে। দাদীর সঙ্গে নাতিরও দাফনের ঘটনায় রাসেলদের পরিবারের সবাই ভেঙ্গে পড়েছেন।

এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

লোহাগড়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর ট্রাক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit