শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ খুললেও কাটছে না জ্বালানি সংকট, কবে কমবে পেট্রল-ডিজেলের দাম? স্ত্রীর থেকে আলাদা ৩৫ বছর, কেন আইনি বিচ্ছেদে যাননি নানা পাটেকর? ‘প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস’, আম্বানিকে খোঁচা মাস্কের ১৭০ কি. মি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত হানল হ্যারিকেন ইসাইয়াস ‘কখনো ক্ষমা চাননি’, নানা পাটেকরকে নিয়ে ফের মুখ খুললেন তনুশ্রী ‘মিস্টার মোদি যা খুশি করুন, আপনাকে আমরা ঘিরে ফেলছি, আমরা পেছাব না’ এবার ইউটিউবে নতুন যাত্রা শুরু করেন বলিউড সুপারস্টার সালমান খান অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন তানজিন তিশা ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি: ববি হাজ্জাজ

প্যারাগুয়ের কাছে ব্রাজিলের লজ্জার হার

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ Time View

স্পোর্টস ডেস্ক : র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল ৫ম। প্যারাগুয়ে আছে ৬২তম স্থানে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারোর কৌশল ছিল পরিষ্কার। আগে ঘর সামলাও, এরপর আক্রমণ। কৌশল কাজে দিল ঠিকঠাক। মাত্র একদিন আগেই বিশ্বকাপ ফাইনালে খেলার নিশ্চয়তা দেয়া ব্রাজিল এবার পড়লো লজ্জার এক হারের সামনে। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হারের মুখ দেখল ব্রাজিল। 

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে মনযোগী থাকলেও ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি ব্রাজিল। ম্যাচের ২০তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত এক গোল করে প্যারাগুয়েকে এগিয়ে নেন ডিয়েগো গোমেজ। গোল হজম করে আক্রমণে ধার বাড়ালেও প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারছিল না ব্রাজিল। প্রথম হাফে মাত্র দুটি শট নিতে পারে তারা।

দ্বিতীয় হাফে বেশ কয়েকটি শর্ট নিলেও প্যারাগুয়ের জালে বল পাঠাতে ব্যার্থ হয় ব্রাজিল। ফলে স্বাগতিকদের বিপক্ষে এক গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভিনিসিউসদের।

এই হারে ৮ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে ব্রাজিল। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে প্যারাগুয়ে। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

কিউএনবি/অনিমা/১১ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit