বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
মক্কায় ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করল হুথি  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের রাঙামাটিতে মধ্যরাতে বিদ্যালয়ের প্রহরীকে হত্যাচেষ্টার অভিযোগ নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের চৌগাছায় হাজরাখানা স্কুলের ছাদে মাইকের হর্ন, নিচে জেনারেটর বলুহ মেলায় শব্দদূষণে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম তিন দশক পর ন্যু ক্যাম্পে ফিরছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সার-কীটনাশকের যথেচ্ছ ব্যবহার রোধে কৃষকদের সচেতন হতে হবে: রাষ্ট্রপতি রিয়াল মাদ্রিদের দুর্বলতা খুঁজে পেলেন মরিনিও এখনই ইয়েমেন সংঘাতে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে

সিংড়ার দুই শহীদের বাবা-মাকে সম্মাননা প্রদান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশমাতৃকার জন্য আত্মত্যাগকারী নাটোরের সিংড়ার শহীদ রমজান আলী ও শহীদ সোহেল রানার বাবা-মাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ হলরুমে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত দুই শহীদের বাবা-মার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সরদার, নাটোর জেলার লাঠি-বাঁশি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজা রাব্বানী, আবু বকর সিদ্দিক, নোমাল ফাইসাল, আন্দোলনে শহীদ রমজান আলীর পিতা কৃষক নজরুল ইসলাম, শহীদ সোহেল রানার পিতা কৃষক মতলেব আলী, কলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ। সভায় আন্দোলনে শহীদ রমজান আলী ও শহীদ সোহেল রানার রুহের মাগফেরাত কামনা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit