সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

যেসব পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনার একাদশে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

স্পোর্টস ডেস্ক : আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত আড়াইটায় স্তাদিও মেত্রোপলিতানোয় স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। গত জুলাইয়ের ১৫ তারিখে কোপা আমেরিকার ফাইনালে লাউতারো মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়াকে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই হারে কলম্বিয়ার অপরাজিত যাত্রার ইতি ঘটেছিল।

কোপা আমেরিকার ফাইনালে এই কলম্বিয়ার বিপক্ষেই চোট পেয়েছিলেন লিওনেল মেসি। অ্যাঙ্কেলে পাওয়া চোটের কারণেই আজকের ম্যাচে খেলা হচ্ছে না লিওনেল মেসির। সেই ম্যাচটি আর্জেন্টিনার আরেক মহাতারকা অ্যানহেল ডি মারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ ছিল। কোপা আমেরিকার শিরোপা জিতেই অবসরে গেছেন এল ফিদেও। তাই বলা যায়, কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি নতুন আর্জেন্টিনার সামনে প্রথম কঠিন চ্যালেঞ্জ।
ঘরের মাঠে চিলিকে ৩-০ গোলে হারানোর পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এই ম্যাচে দলে পরিবর্তনের আভাস দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা পরিবর্তন আনতে যাচ্ছি। আমরা জানি না কয়জনকে বদল করা হবে। আমরা এটা ঠিক করব ম্যাচের দুইদিন আগে। কলম্বিয়ার বিপক্ষে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং নিকো গঞ্জালেসের খেলা নিয়ে শঙ্কা আছে। তাদের বিকল্প পরখ করে দেখার কথা ভাবছেন স্ক্যালোনি। ম্যাক অ্যালিস্টারের বদলে একাদশে আসতে পারেন লিয়ান্দ্রো পারেদেস। অন্যদিকে নিকো গঞ্জালেসের চেয়ে জিওভান্নি লো সেলসোর খেলার সম্ভাবনা বেশি।

রক্ষণভাগেও পরিবর্তনের কথা ভাবছেন স্ক্যালোনি। কলম্বিয়ার উইঙ্গার লুইস দিয়াজ আছেন দারুণ ছন্দে। গতিশীল দিয়াজকে আটকাতে এই ম্যাচে বেঞ্চে বসানো হতে পারে নিকোলাস ওতামেন্দিকে। তার জায়গায় দলে আসতে পারেন মার্কাস আকুনা। সে ক্ষেত্রে সেন্টার ব্যাক হিসেবে লিসান্দ্রো মার্টিনেজের খেলা এক প্রকার নিশ্চিত। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমি মার্টিনেজ; মার্কাস আকুনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ। নাহুয়েল মলিনা, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। 

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit