বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক  জয়পুরহাটে সড়ক সংস্কারের  দাবিতে মানববন্ধন বারহাট্রায় সি আই এস এর উদ্যোগে দুর্যোগ পরিকল্পনা নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত। ভূমি প্রতিমন্ত্রী হওয়ার পর দুর্গাপুরে প্রথম সরকারি সফর কলমাকান্দায় দুই দফা ডিবি অভিযানে আটক ১৫ নারীসহ নরসিংদীতে ধর্ষণের ১৫ দিন পর তুলে নিয়ে তরুণীকে হত্যা

ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় আঞ্চলিক ঐক্যের আহ্বান এরদোগানের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় আঞ্চলিক ঐক্য প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। সোমবার (৯ সেপ্টেম্বর) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ আহ্বান জানান তুর্কি প্রেসিডেন্ট।

এ সময় এরদোগান বলেন, এলাকার সব দেশকে ইসরায়েলের বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি সতর্ক করে বলেন, যদি তেলআবিব তার হামলা বন্ধ না করে, তবে এর দখল আরও বৃদ্ধি পাবে, যা আঞ্চলিক দেশগুলোর জন্য একটি তাৎক্ষণিক হুমকি তৈরি করবে।

তুস্ককের প্রেসিডেন্ট বলেন, জেরুজালেম রক্ষার দায়িত্ব থাকা মুসলিম দেশগুলোর সংগঠন, ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) ইসরায়েলের হামলা যে দিন দিন বাড়ছে, সে ব্যাপারে নিশ্চুপ থাকা অগ্রহণযোগ্য। ওআইসিকে অবিলম্বে একটি শীর্ষ নেতৃত্বের বৈঠক করার আহ্বান জানান এবং মুসলিম বিশ্বের দৃঢ় অবস্থান প্রদর্শনের অনুরোধ করেন তিনি।

তুরস্ক-মিসর সম্পর্কের উন্নয়নের প্রশংসা করে এরদোগান বলেন, দুই দেশ গাজা, পূর্ব ভূমধ্যসাগর এবং আফ্রিকা সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বেশ অগ্রগতি অর্জন করেছে। এরদোগান বলেন, আমরা গাজায় মিশন কার্যক্রমে মিসরের কর্তৃপক্ষের প্রতি সমর্থন জানাই। ইসরায়েলের মসজিদ আল-আকসা, জেরুজালেমে আরও দখল এবং আক্রমণনীতি বাস্তবায়নের পরিকল্পনার বিরোধিতা করি।

ইসরায়েলের হাতে তুর্কি-আমেরিকান শান্তি কর্মী আয়শেনুর এজগি এজির হত্যার নিন্দা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, আঙ্কারা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের (আইসিজে) কাছে আবেদন করে তেলআবিবকে দায়ী করার সব আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র : ডেইলি সাবাহ

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit