মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম
সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে?

উত্তপ্ত মণিপুরে ৫ দিন বন্ধ থাকবে ইন্টারনেট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিক্ষোভ-সহিংসতায় উত্তপ্ত মণিপুরে শান্তি ফেরাতে আজ থেকে পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাজ্য সরকারের দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে উসকানিমূলক ছবি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে সহিংসতাকে উসকে দেওয়ার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, মণিপুর রাজ্যের ভূখণ্ডে ইন্টারনেট ও মোবাইল ডাটা পরিষেবা, লিজ লাইন, ভিস্যাট, ব্রডব্যান্ড এবং ভিপিএন পরিষেবাগুলো ১০ সেপ্টেম্বর বিকেল ৩টা থেকে ১৫ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে রাজ্যের তিনটি জেলায় কারফিউ জারি করা হয়েছে।

সহিংসতা বাড়তে থাকায় ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট এবং থাউবাল জেলায় বাসিন্দাদের বিক্ষোভ মোকাবিলায় কারফিউ জারি করা হয়েছে। এর আগে, এক নির্দেশনায় ইম্ফল ইস্ট এবং ইম্ফল ওয়েস্টের জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ১০ পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দেন। তবে সহিংসতা বাড়তে থাকায় মঙ্গলবার সকাল ১১টা থেকে কারফিউ শিথিলের নির্দেশ বাতিল করে পুনরায় ওই দুই জেলায় কারফিউ জারি করে।

গত এক বছরেরও বেশি সময় ধরে মণিপুরে সংখ্যাগরিষ্ঠ হিন্দু মেইতেই ও খ্রিস্টান কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলমান। সম্প্রতি এই দুই সম্প্রদায়ের মধ্যে সংঘাত আবারও বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে দুই গোষ্ঠীর মধ্যে নতুন করে সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী মিলিশিয়ারা অবরোধ করেছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit