বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার সাথে ভারতীয় হাই কমিশনারের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

ডেস্ক নিউজ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সাথে আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে তার অফিসে কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয হাইকমিশনার প্রণয় ভার্মা সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ, আঞ্চলিক প্রতিষ্ঠানসমূহ শক্তিশালীকরণ এবং দু’দেশের বন্যা ও বন্যা উত্তর পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়। এছাড়াও সমুদ্রে মৎস্য আহরণ নিষিদ্ধকাল সামঞ্জস্যপূর্ণ করার বিষয়েও আলোচনা হয়।

উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন খাতে নানারূপ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উপদেষ্টা বলেন, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। তিনি বলেন, বৃষ্টি ছাড়াও ভারতের উজানে ড্যাম খোলার কারণে বন্যার আগাম তথ্য পেলে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। প্রয়োজনীয় তথ্য উপাত্ত দিয়ে বাংলাদেশকে ভবিষ্যতে সহায়তা করা হবে মর্মে হাইকমিশনার আশ্বস্ত করেন। উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় প্রজননকালে ৬৫ দিন মৎস্য আহরণ নিষিদ্ধ থাকে। ভারতের সমুদ্রসীমায় একই সময় মৎস্য আহরণ নিষিদ্ধ না থাকায় দুই দেশের মৎস্য সম্পদই ক্ষতিগ্রস্ত হচ্ছে। উপদেষ্টা দু’দেশ একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে নিষিদ্ধকাল বাস্তবায়ন করার ব্যাপারে ভারত সরকারের সহযোগিতা কামনা করেন। দু’দেশ বিমসটেককে গতিশীল করার ব্যাপারেও একমত হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব মোঃ আব্দুল কাইয়ুম, অতিরিক্ত সচিব এ,টি,এম মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পাওয়ান বেদে, প্রথম সচিব ভি. প্রতিক নিয়োগী উপস্থিত ছিলেন।

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit