মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ৬ মহাপরিচালকের দফতর বদল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছয় মহাপরিচালকের দফতর পরিবর্তন করা হয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলমকে রাষ্ট্রাচার বিভাগের প্রধান করা হয়েছে। একই সঙ্গে তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালকের দায়িত্ব পালন করবেন।

রাষ্ট্রচার প্রধান নাঈম উদ্দিন আহমেদকে দক্ষিণ-পূর্ব এশিয়ার মহাপরিচালক করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালকের (গবেষণা) দায়িত্ব থাকা তারেক আহমেদকে আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক ওয়াহিদা আহমেদকে বহুপাক্ষিক অর্থনৈতিক অনুবিভাগের দায়িত্বে দেওয়া হয়েছে।

বহুপাক্ষিক অর্থনৈতিক অনুবিভাগের মহাপরিচালক সঞ্চিতা হককে গবেষণা অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক রাহাত বিন জামানকে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit