মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সৌদি আরব ও ফ্রান্সের সমর্থন পুনর্ব্যক্ত ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা আসছে: জাহেদ উর রহমান চলতি অর্থবছরেই অনুষ্ঠিত হবে সব স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

মাইদুল ইসলাম মুকুল ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা। মঙ্গলবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা শহরের কলেজ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের নিয়ে আহ্বায়ক কমিটি করা হয়েছে এমন অভিযোগ তুলে ওই কমিটি বাতিল ও নতুন কমিটি করার দাবিতে তারা মানববন্ধন করেন। এসময় তারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম ফরিদুল হক শাহীন শিকদারের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক যুব নেতা গোলাম ইয়াসিন, জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ইফতেখারুল ইসলাম শ্যামাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন উপজেলা বিএনপির পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা অনুপ্রবেশকারীদের নিয়ে কমিটি করে একক স্বাক্ষরে অনুমোদন দিয়েছেন। যা কেন্দ্রীয় কমিটি সহ অন্যারা জানেন না।

 

 

কিউএনবি/আয়শা/১০ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit