শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি ফ্লাইদুবাইয়ের ককপিটে হামলা: ইরানের যোগসূত্র থাকতে পারে দাবি ট্রাম্পের ফ্রান্সের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা ঝড় ও ভারী বর্ষণ নিয়ে যে নতুন বার্তা দিলো আবহাওয়া অফিস আজকের নামাজের সময়সূচি শুটিংয়ে দুর্ঘটনার শিকার বলিউড অভিনেত্রী জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ঘটকালি অ্যাপ আনল সিঙ্গাপুর

২৫ ঘণ্টায় হবে এক দিন!

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০১ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : এবার উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা আরও একবার জানালেন, পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বাড়লে আমাদের গ্রহে দিনের দৈর্ঘ্য বাড়বে। ২৪ ঘণ্টার বদলে দিনের দৈর্ঘ্য হয়ে যাবে ২৫ ঘণ্টার!

তবে এমন দাবি কতটা সত্য, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, এই থিওরি এখনও পুরোটাই গবেষণার স্তরে এবং সেটিও একটি ধারণার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।

তবে এই দাবি যদি সত্যিও হয়, তাহলেও চিন্তার কোনো কারণ নেই। কারণ, এই পরিবর্তন হতে সময় লাগতে পারে প্রায় ২০ কোটি বছর। গবেষকরা বলছেন, আজ থেকে ১৪০ কোটি বছর আগে মাত্র ১৮ ঘণ্টাতেই দিন হতো পৃথিবীতে। সেই সময় বদলে এখন পৃথিবীতে ২৪ ঘণ্টায় হয় এক দিন।

বর্তমানে পৃথিবী থেকে চাঁদের দৈর্ঘ্য ৩ লাখ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। এখন চাঁদ প্রতিবছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। চাঁদের এই দূরে চলে যাওয়াই পৃথিবীতে বড় পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন গবেষকরা।

সেটা কীভাবে সম্ভব?

গবেষণার প্রধান বিজ্ঞানী, উইসকনসিন-ম্যাডিসন ইউনিভার্সিটির ভূ-বিজ্ঞানের অধ্যাপক স্টিফেন মায়ার্স বিষয়টি বুঝিয়ে বলেছেন, ‘দিনের দৈর্ঘ্যের এই হিসাব বুঝতে গেলে ঘূর্ণায়মান ফিগারকে বুঝতে হবে। অথবা বরফে স্কেটিং করার ধরন বুঝলেও হবে। স্কেটাররা প্রচণ্ড বেগে স্কেটিং করতে করতে যখন তাঁদের দু-হাত ছড়িয়ে দেন দুপাশে, তখন তাদের গতি কমে আসে। সেই রকমই চাঁদ সরে যাওয়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর ঘূর্ণনের গতি কমছে এবং দিনের দৈর্ঘ্য বাড়ছে।’


বিজ্ঞানীদের দাবি, ৯ কোটি বছরের পুরোনো একটি পাথরের ভূতাত্ত্বিক গঠনের ওপর বেশ কয়েক বছর ধরে গবেষণা চালানো হচ্ছে।
এতে দেখা গেছে, পৃথিবী থেকে চাঁদের ধীরে ধীরে দূরত্ব বাড়ার প্রভাব পড়ছে পৃথিবীর ওপর। এই ফলাফলই গাণিতিক হিসাব কষে এসেছেন বিজ্ঞানীরা। সূত্র: দ্য ডেইলি মেইল

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit