শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
এবার গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের গুদাম সিলগালা রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪২৮ নেতানিয়াহু বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: ইরানি সংবাদমাধ্যমের দাবি ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়াতে ২২ বিলিয়ন ডলার খরচ করবে যুক্তরাষ্ট্র ময়মনসিংহে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ৭ ২০২৭ বিশ্বকাপ: বাংলাদেশের ম্যাচ কবে, কখন ইউরোপকে রিজার্ভ থেকে ডিজেল বের করতে বলল যুক্তরাষ্ট্র গুমের মামলায় শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর বনে আগুন দেয়ার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আলজেরিয়ার নিম্নকক্ষে বিল পাস প্রয়োজনে সব ধরনের সমরাস্ত্র ব্যবহার করা হবে, পশ্চিমাদের পুতিনের হুঁশিয়ারি

মেট্রোরেলে ছিদ্দিকের চুক্তি বাতিল, নতুন এমডি নিয়োগ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮২ Time View

ডেস্ক নিউজ : ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালনা এমএএন ছিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) অতিরিক্ত সচিব ও অতিরিক্ত প্রকল্প পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ।

সোমবার সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের দুটি আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সহকারী সচিব শরন কুমার বড়ুয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এমএএন ছিদ্দিকের নিয়োগের লক্ষ্যে জারি করা ২০১৭ সালের ২৬ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করা হলো। অপর এক আদেশে বলা হয়, ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্টের (লাইন-৫) অতিরিক্ত সচিব ও অতিরিক্ত প্রকল্প পরিচালক (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ আব্দুর রউফকে ব্যবস্থাপনা পরিচালকের চলতি দায়িত্ব প্রদান করা হলো।

এমএএন ছিদ্দিক ২০১৪ সালের ৩ সেপ্টেম্বর সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সচিব হন। ২০১৭ সালের ১১ অক্টোবর পর্যন্ত এ পদে থাকেন। অবসরে যাওয়ার পর তাকে ডিএমটিসিএলের এমডি হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। অপরদিকে সদ্য ডিএমটিসিএলের এমডি হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুর রউফ এর আগে কোম্পানি সচিব ছিলেন। এরপর তাকে এমআরটি ৫-এর অতিরিক্ত প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit