মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ইসরাইলকে কৃতকর্মের জন্য তিক্ত স্বাদ ভোগ করতে হবে: ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হামাসপ্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিক্রিয়ায় এখনো ইসরাইলে কোনো হামলা করেনি ইরান। অনেকে ইরানের দেরি করাকে কৌশলগত বিষয় বলছে।  তবে ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘কথার যুদ্ধ’ ঠিকই চালিয়ে যাচ্ছে ইরান।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি সতর্ক করে বলেছেন, তেহরানে হানিয়া হত্যার প্রতিশোধ নিতে ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ এবার ভিন্ন হবে। সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।

রোববার ইরানের কোহগিলুয়েহ এবং বোয়ার-আহমদ প্রদেশে এক সাংস্কৃতিক সম্মেলনে আইআরজিসি কমান্ডার বলেন, ‘ইসরাইলি সরকারকে তার কৃতকর্মের জন্য প্রতিশোধের তিক্ত স্বাদ ভোগ করতে হবে।  তবে কখন, কোথায় এবং কীভাবে তা অনিশ্চিত।  এই প্রতিশোধ হবে তীব্র ধ্বংসাত্মক’। 

মেজর জেনারেল সালামি আরো বলেন, ‘ইরান অবশ্যই এবার ভিন্নভাবে কাজ করবে, এই ধাঁধার শেষ পর্যন্ত সমাধান হয়ে যাবে।’ইরানি এই কমান্ডারের ভাষ্য, ইরানের নির্দিষ্ট প্রতিশোধমূলক পদক্ষেপের দুঃস্বপ্নে ইসরাইল কাঁপছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানের একদিন পর ৩১ জুলাই ইরানের রাজধানী তেহরানের অতিথিভবনে হত্যা করা হয় হানিয়াকে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit