মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ইংল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা এর আগেই নিশ্চিত করে রেখেছিল ইংল্যান্ড। সিরিজের প্রথম দুই ম্যাচে জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে সিরিজ নিজেদের নামে লিখে ফেলেছিল স্বাগতিকরা। ইংলিশদের লক্ষ্য ছিল শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার। তবে শেষ পর্যন্ত দারুণ এক জয় তুলে নিয়ে ধবলধোলাইয়ের লজ্জা এড়াল সফরকারীরা। ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ এক দশক পর লাল বলের ক্রিকেটে জয়ের দেখা পেল ধনঞ্জয়া ডি সিলভার দল।

ওভাল টেস্টে টসে জিতে শুরুতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। ম্যাচের প্রথম দিন বৃষ্টি বাধা দেওয়ায় নির্ধারিত অভার মাঠে গড়ায়নি খেলা। দিনশেষে ৪৫তম ওভারেই আলোক স্বল্পতার জন্য খেলা থামিয়ে দেওয়া হয়, ৩ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

গতকাল তৃতীয় দিনের প্রথম সেশন শেষেই দলীয় ২৬৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। অল্প রানের লিড পেয়ে কোনো চাপ না নিয়েই মাঠে নামে ইংল্যান্ড। তবে লঙ্কান বোলারদের তোপের মুখে পড়েন ইংলিশ ব্যাটাররা। একের পর এক উইকেট খোয়াতে থাকে তারা। দলীয় ১৫৬ রানেই সব উইকেট হারায় পোপের দল।

সংক্ষিপ্ত স্কোরঃ

ইংল্যান্ড ১ম ইনিংসঃ ৩২৫/১০ (৬৯.১ ওভার); পোপ ১৫৪, ডাকেট ৮৬; রথনায়াকে ৩-৫৬, ভিশওয়া ২-৪৬

শ্রীলঙ্কা ১ম ইনিংসঃ ২৬৩/১০ (৬১.২ ওভার); ধনঞ্জয়া ৬৯, পাথুম ৬৪; স্টোন ৩-৩৫, জশ ৩-৫৩

ইংল্যান্ড ২য় ইনিংসঃ ১৫৬/১০ (৩৪ ওভার); স্মিথ ৬৭, লরেন্স ৩৫; লাহিরু ৪-২১, ভিশওয়া ৩-৪০

শ্রীলঙ্কা ২য় ইনিংসঃ ২১৯/২ (৪০.৩ ওভার); পাথুম ১২৭*, কুসাল ৩৯; গাস ১-৪৪, ওকস ১-৫২

ফলাফলঃ শ্রীলঙ্কা ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরাঃ পাথুম নিসাংকা

সিরিজঃ ইংল্যান্ড ২-১ এ জয়ী

সিরিজসেরাঃ জো রুট

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit