মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

‘ইমপ্যাক্ট’ রাখতে সারেতে যোগ দিয়েছেন সাকিব

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সিরিজের পর আর দেশে ফিরেননি সাকিব আল হাসান। চলে গেছেন যুক্তরাজ্যে। সেখানে সারের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ খেলবেন তিনি। এরপর অবশ্য যোগ দেবেন ভারত সফরের বাংলাদেশ দলে।

এক ম্যাচের জন্য হলেও সাকিব এখানে নিজের ইমপ্যাক্ট রেখে যেতে চান। তিনি বলেন, ‘সারে পৃথিবীর অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব। এখানে খেলার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি এখানে এসেছি ইমপ্যাক্ট রাখতে এবং দলকে লক্ষ্যপূরণে সাহায্য করতে চাই। ’

সাকিবকে পাওয়া নিয়ে সারের ডিরেক্টর অফ ক্রিকেট অ্যালেক স্টুয়ার্ট বলেন, ‘যখন সাকিবের মানের একজন খেলোয়াড়কে পাওয়ার সুযোগ থাকে, তখন ক্লাবের জন্য সিদ্ধান্তটি সহজ ছিল। আমরা জানতাম, মৌসুমের একটা নির্দিষ্ট সময়ে উল্লেখযোগ্যসংখ্যক ক্রিকেটার ইংল্যান্ড দলের দায়িত্বে চলে যাবে। বিশেষ করে দুজন স্পিনিং অলরাউন্ডারকে আমরা মিস করব। ‘

‘সাকিব ব্যাট এবং বল হাতে ব্যাপক অভিজ্ঞতা ও অসাধারণ স্কিল বয়ে আনবে, যা সারেতে দেখার অপেক্ষায় আছি আমরা। ‘এর আগে কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। সমারসেটের বিপক্ষে সারের ম্যাচটি শুরু হচ্ছে আজ থেকেই। ১১ ম্যাচে ১৯৩ পয়েন্ট নিয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ানে শীর্ষে রয়েছে সারে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit