সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

সিলেটে টানা কয়েক দিনের তীব্র গরমে মাত্রাতিরিক্ত লোডশেডিং

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ Time View

সিলেটে প্রতিনিধি : সিলেট বিভাগে টানা কয়েক দিনের তীব্র গরমে বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। জনজীবনে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে মানুষের মাঝে। অন্য সময় গরমে বাইরে বের না হয়ে ঘরে কিছুটা স্বস্তির সুযোগ মিলে। কিন্তু এবার  লোডশেডিংয়ের জন্য তাও হচ্ছেনা। ফলে ঘরে বাইরে কোথাও শান্তিতে অবস্থানের সুযোগ নেই নগরবাসীর।

টানা তিন দিন ধরে সিলেটে তাপমাত্রার পরদ ৩৬ ডিগ্রির নিচে নামছেনা। সোমবার সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার ছিল ৩৭ ডিগ্রি এবং আগেরদিন শুক্রবার ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিলো। তীব্র এই গরমের মধ্যে ঘণ্টায়-ঘণ্টায় চলে যাচ্ছে বিদ্যুৎ। সরবরাহ না বাড়লে লোডশেডিংয়ের মাত্রা কমার কোনো সুযোগ নেই বলে বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে। এখন গরম কমার একমাত্র সুযোগ বৃষ্টি। বৃষ্টি না হলে গরম কমবে না, ফলে চাহিদাও কমবে না। এদিকে মৌসুমী বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় গরমে বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আগামী আরও দুই দিন এই অবস্থা বিরাজ করতে পারে বলে তারা জানায়।

গরমের কষ্ট কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে বিদ্যুতের যন্ত্রণা। চাহিদার তুলনায় যা পাওয়া যাচ্ছে তা অপ্রতুল বলে মনে করেন নগরবাসী। পিডিব সূত্রে জানা গেছে, রোববার সিলেট অঞ্চলে বিদ্যুতের চাহিদা ছিল ২০৭ দশমিক ৮০ মেগাওয়াট। কিন্তু বিদুৎ সরবরাহ মিলেছে ১৪০ দশমিক ৪৪ মেগাওয়াট। এতে লোডশেডিংয়ের পরিমাণ ছিল ৬৭ দশমিক ৩৫ মেগাওয়াট বা ৩২ দশমিক ৪২ শতাংশ। অন্য দিকে সিলেট জেলায় ১৫৩ দশমিক ১৪ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সরবরাহ মিলেছে ৯৮ দশমিক ১২ মেগাওয়াট। এতে লোডশেডিংয়ের পরিমাণ ছির ৫৫ দশমিক ২ মেগাওয়াট বা ৩৫ দশমিক ৯২ শতাংশ।

এদিকে গরমের তীব্রতায় ছোটোবড়ো সবার হাঁসফাঁস অবস্থা। বাইরে কড়া রোদ, ঘরে নেই বিদ্যুৎ। এই অবস্থায় অনেকেই অসুস্থ হয়ে যাচ্ছেন। এমনকি নামাজের সময়ও থাকছেনা বিদ্যুৎ। এতে মসজিদে মুসল্লীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন বয়সী বেশ কয়েক ব্যক্তি জানান, সকালে সূর্যের আলো ফুটতেই গরম শুরু হয়। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গরমের তীব্রতাও বাড়তে থাকে। তবে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অসহ্য গরম থাকে।

হাওয়া-বাতাস নেই। সন্ধ্যার পর অস্বস্তিকর গুমট হয়ে ওঠে পরিবেশ, রাতেও ভ্যাপসা গরম। এই অবস্থায় নতুন করে শুরু হয়েছে কিছু দিন  থেকে বিদ্যুতের যন্ত্রণা। আগে গরমে কাজ না থাকলে বাসায় থাকা যেত কিন্তু এখন বিদ্যুৎ না থাকায় ঘরেও থাকা দায় হয়ে পড়েছে। দুপুর  থেকে নিয়ম করে এক ঘণ্টা পর পর বিদ্যুত চলে যাচ্ছে। কোথাও কোথাও বিকেলের দিকে আধাঘণ্টা/পয়তাল্লিশ মিনিট পরই চলে যাচ্ছে বিদ্যুৎ।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit