মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

ভারতের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হবে পন্ত: সৌরভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের হয়ে ২০২২ সালের ডিসেম্বরে সবশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন পন্ত। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ওই ম্যাচের প্রথম ইনিংসে ৯৩ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। সড়ক দুর্ঘটনায় দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সীমিত ওভারে ফিরলেও খেলা হয়নি সাদা পোশাকে। ক্রিকেটের লঙ্গার সংস্করণে তার প্রত্যাবর্তনটা হচ্ছে আবার বাংলাদেশের বিপক্ষেই। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। প্রথম টেস্টের জন্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে ৬৩৪ দিন পর জায়গা করে নিয়েছেন পন্তও।

তাকে প্রশংসায় ভাসিয়ে সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে সৌরভ বলেন, ‘আমার মতে পন্ত ভারতের অন্যতম সেরা টেস্ট ব্যাটার। ও যে দলে ফিরেছে তাতে আমি অবাক হইনি। ও ভারতের হয়ে অনেক টেস্ট খেলবে। যদি আগের মতোই খেলে তা হলে ভারতের সর্বকালের অন্যতম সেরা টেস্ট ব্যাটার হবে পন্ত। কিন্তু আমার মনে হয়, ছোট ফরম্যাটে ওকে আরও উন্নতি করতে হবে। যা প্রতিভা তাতে এই ক্ষমতা পন্তের আছে।’
 
সাবেক বিসিসিআই সভাপতি প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ সিরিজে ডাক পাওয়া আরেক পেসারকে আকাশ দীপকেও। এ তারকা ক্রিকেটার বলেন, ‘আমি ওকে (আকাশ দীপ) বাংলার হয়ে খেলতে দেখেছি। জোরে দৌড়, বলের গতি ভালো। টানা অনেক ওভার বল করতে পারে। সিরাজ বা শামির মতোই গতি ওর। আকাশ দীপের দিকে নজর রাখা উচিত সকলের।’
 
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ২৭ সেপ্টেম্বর কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারত সফরে দুই টেস্ট ছাড়াও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ৬, ৯ ও ১২ অক্টোবর সংক্ষিপ্ত সংস্করণের লড়াইয়ে নামবে দুদল।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit