মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

নওগাঁয় জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

মো: সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View
মো: সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলার আত্রাই ও রানীনগর এলাকায় শান্তি শৃংখলা ও রাজনৈতিক পরিবেশ বিনষ্ট করার অভিযোগ এনে সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। আজ সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু সংবাদ সম্মেলনে এক লিখিত বক্তব্যে পাঠ করে বলেছেন উক্ত আলমগীর কবির বিএনপির কেউ নন। বিএনপিতে তার সাধারন সদস্য পদও নেই।

৫ আগষ্টের পর রানীনগর আত্রাই এলাকায় বিএনপি’র ব্যানার ব্যবহার করে বিভিন্ন স্থানে গণসংযোগ করে বিএনপি’র দুঃসময়ে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের বিরুদ্ধে কুরুচীপূর্ন বক্তব্য প্রদান করে জনগণকে বিক্ষুব্ধ করে তুলছেন। বক্তব্যে আরও বলা হয়েছে বিগত সাড়ে ১৫ বছরে উক্ত আলমগীর কবির বিএনপি কিংবা জিয়া পরিবারের পাশে ছিলেন না।

বরং এসব চক্রান্তকারীদের জন্য দেশে ১/১১ সৃষ্টি হয়েছিল। দেশনেতৃ বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলার শিকার হতে হয়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়েছে উক্ত আলমগীর কবির জিয়া পরিবারের সাথে বেঈমানী করে এলাকায় জাতীয় বেঈমান হিসেবে পরিচিতি পেয়েছেন। এলাকার জনগনকে এই ব্যক্তি থেকে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সদস্য সচিব বায়জিদ হোসেন পলাশসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit