রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
প্রবল বর্ষণে ব্যাংকক পানির নিচে, দুর্যোগকবলিত এলাকা ঘোষণা মোহাম্মদপুরে অফিসে হামলা ও লুটপাট, জমি দখলের অভিযোগ রাড্ডা কার্যালয় ভাঙচুরে পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, তদন্ত কমিটি গঠন ১ অক্টোবরের মধ্যে প্রাথমিকে নিয়োগপত্র না পেলে পরবর্তীতে বিবেচনা: শিক্ষামন্ত্রী জাসদ কার্যালয়ে ‘জয় বাংলা’স্লোগান ও গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে আটক ৫০ সারা দেশের বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী পাতলা ওড়নায় মাথার চুল দেখা গেলে নারীর নামাজ হবে কি? জাগরিত চোখে স্বপ্ন দেখার নামই জীবন: কবি আবদুল হাই শিকদার

আশুলিয়ায় বিভিন্ন দাবিতে বিক্ষোভ ও ভাংচুর

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় একটি তৈরী পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে। এসময় হাজিরা বোনাস, টিফিন বিল বৃদ্ধি, গত মাসের বেতনসহ নানা দাবিতে এই বিক্ষোভ করেন তারা। রোববার সন্ধ্যায় আশুলিয়ার শিমুলতলা দরগারপাড় এলাকার ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেড কারখানায় এ বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটে।
এঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এছাড়া র‍্যাব ও সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। 
সরেজমিনে গিয়ে ইউফোরিয়া অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, ঈদে ছুঁটি নিলে হাজিরা বোনাস কেটে না নেয়া, চাকরির বয়স ৫ পূর্ণ হলে ৫ টা বেসিকের সমপরিমাণ সার্ভিস বেনিফিট, টিফিন বিল বৃদ্ধিসহ বেশ কয়েকটি দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন কারখানার শ্রমিকেরা। এসকল দাবিতে দুইদিন কারখানা বন্ধের পর গত শনিবার কারখানা খুলে দেয়া হলে শ্রমিকেরা কাজে যোগ দেন। দাবি আদায়ে প্রতিটি ফ্লোর থেকে ৪-৫ জনকে নিয়ে ২০ জনের একটি প্রতিনিধি দল গঠন করা হয়। ওই দলটি কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দাবিগুলে নিয়ে কথা বললেও দাবি মানা হয়নি।
শুধুমাত্র টিফিন বিল বাড়ানো হয়। রোববার একজন প্রতিনিধিকে ডেকে মারধর করে কারখানা কর্তৃপক্ষ। পরে সে অন্যান্য শ্রমিকদের বিষয়টি জানালে কাজ বন্ধ করে কারখানার নিচে এসে অবস্থান নেন তারা। অন্যান্য দাবির সঙ্গে তারা গতমাসের বেতনের দাবি জানান। দুপুর ১টায় একাউন্টে বেতন ঢুকবে বলে কারখানা কর্তৃপক্ষ তাদের জানায়। সন্ধ্যা ৬ টার দিকে শুধুমাত্র টিফিন বিল ও ওভার টাইমের টাকার মেসেজ পান তারা। বেতন না পাওয়ায় শ্রমিকেরা কারখানায় বিক্ষোভ শুরু করেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপর চড়াও হন। পরে শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে কারখানা সংলগ্ন দরগারপাড় সড়কে অবস্থান নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
র‍্যাবসূত্রে জানা যায়, দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ সদস্যার চেষ্টা চালায়। বিকেলের দিকে পরিস্থিতির অবনতি ঘটে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে উঠে। তাঁরা র‍্যাবের একটি গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টাসহ ভাংচুর করেন। সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েন। 
এবিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন, দুষ্কৃতিকারীরা র‍্যাবের একটি গাড়ি ভাংচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে আমরা আগুন নেভাতে সক্ষম হই। এছাড়া তাঁরা সেনাবাহিনীর একটি গাড়িতেও ইট পাটকেল নিক্ষেপ করেন। আমাদের টিম ছায়া তদন্ত করছে। শিল্পাঞ্চলে যারা অস্থিতিশীল পরিস্থিতিতি তৈরির চেষ্টা করছে যেসকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit