মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আশুলিয়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন করেছেন বন্ধ ২টি কারখানার ভুক্তভোগী কর্মকর্তা ও শ্রমিকরা। এসময় অনতিবিলম্বে তাদের পাওনা টাকা পরিশোধ না করা হলে, তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুশিয়ারীও দেন। ডিইপিজেডের ভেতরে দুটি তৈরি পোশাক কারখানা লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের শ্রমিকেরা তাদের বকেয়া পাওনা টাকা বেপজা থেকে আদায়ের দাবিতে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের মূল ফটকের ভেতরের অংশে মানববন্ধন করেছেন।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার ডিইপিজেডের বেপজার মূল ফটকের সামনে বন্ধ হওয়া লেনী ফ্যাশনস লিমিটেড ও এ্যাপারেলস লেনীর প্রায় ২ হাজার শ্রমিক এবং কর্মকর্তারা এ মানববন্ধনে অংশগ্রহণে করেন। মানববন্ধনে শ্রমিকরা জানান, মাস্ট গার্মেন্টস করপোরেশনের মালিকানাধীন লেনী ফ্যাশানস লি: এবং লেনী এ্যাপারেলস লি: হইতে ছাটাইকৃত আমারা সকল শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগণ দীর্ঘ প্রায় ৪ বছর যাবত মানবেতর জীবনযাপন করা সত্যেও ঢাকা ইপি জেড এর সুনাম ক্ষুন্ন হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থেকে অত্যন্ত ধৈর্য্য সহকারে অধীর আগ্রহে আমাদের পাওনাদি বুঝে নেওয়ার আশায় ছিলেন।

তারা বলেন,গত ৬ মাস অতিবাহিত হয়ে গেছে মালিকানাধীন দুইটি ফ্যাক্টরির মধ্যে একটি বিক্রি হয়েছে। লেনী ফ্যাশানস লিঃ ইউনিট ২ এবং লেনী ফ্যাশানস লিঃ ইউনিট ৪ এর সকল মেশিন, আসবাবপত্র, কম্পিউটার লেনী এপারেল এর সাথে বিক্রি হয়েছে। বিক্রয়কৃত অর্থ দিয়ে লেনী ফ্যাশানস লি: এবং লেনী এ্যাপারেলস লি: হইতে ছাটাইকৃত সকল শ্রমিক, কর্মচারী এবং কর্মকর্তাদের সম্পূর্ণ পাওনাদি পরিশোধ সম্ভব। কিন্তু বেপজা কর্তৃপক্ষ তা পরিশোধ করেননি।

ভুক্তভোগী শ্রমিক মো. আজাদ বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস বন্ধ ঘোষণা করা হয়। ওই সময় কারখানা দুটির শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীদের বেপজার পক্ষ থেকে যে কোন একটি কারখানা বিক্রি করতে পারলে বিক্রির সেই টাকা দিয়ে সকলের বকেয়া পরিশোধের আশ্বাস দেয়া হয়েছিলো। ৬ মাস আগে একটি কারখানা ৮৩ কোটি টাকায় বিক্রি হয়েছে আমাদের পাওনা ৬৬ কোটি টাকা। বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও আমাদের দেয়া হচ্ছে না। আমরা বিষয়টির সুষ্ঠু সমাধান চাই। 

এবিষয়ে লেনী ফ্যাশানস লিমিটেডের সাবেক ম্যানেজার মেহেদী হাসান বলেন, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর পরই ঢাকা ই পি জেড এর ঐ সময়কার ম্যানেজমেন্ট এর দায়িত্বে যারা ছিলেন এবং প্রাক্তন বেপজা চেয়ারম্যান সহ আমাদের এই বলে আশ্বস্ত করেছিলেন যে দুটি ফ্যাক্টরির যে কোন একটি বিক্রি করতে পারলে দুই ফ্যাক্টরির সকল শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের তাদের বকেয়া সকল পাওনাদি টাকা পরিশোধ করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য বেপজা কর্তৃপক্ষ পাওনাদি পরিশোধ না করে গত ৬ মাস আগে বিক্রয়লব্ধ অর্থ তাদের কাছে গচ্ছিত রেখে বিভন্ন তালবাহানা করে কালক্ষেপন করছেন। তাই অনতিবিলম্বে আমাদের সকল পাওনাদি বুঝিয়ে দেওয়া হোক।

এবিষয়ে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) বেপজার এডি আহসান কবির বলেন, “বেপজা কর্তৃপক্ষ আন্তরিকতার সাথে দ্রুত সময়ের মধ্যে পাওনাদী পরিশোধ করার চেষ্টা করলেও মামলা জটিলতার কারণে ৪টি বছর পার হয়েছে। তবে এবার আগে শ্রমিকের পাওনাদী টাকা পরিশোধ করা হবে। আগামী ৩০শে নভেম্বরের মধ্যেই লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলসের সকল শ্রমিকদের পাওনাদী টাকা পরিশোধ করা হবে।”

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit