মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

মেসি যখন থাকে না, কোথায় যেন একটা ঘাটতি থাকে: স্ক্যালোনি

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬০ Time View

স্পোর্টস ডেস্ক : প্রায় মাস দুয়েকের ব্যবধানে আবারো কলম্বিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। কোপা আমেরিকার ফাইনালের জায়গায় এবার লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই। মঞ্চ বদলেছে কিন্তু প্রতিপক্ষ নিয়ে ভাবনা আছে পুরোনা জায়গাতেই। সেটা কলম্বিয়ার শারীরিক শক্তি নির্ভর ফুটবল কৌশল।

কলম্বিয়ার এই কৌশলের বলি হয়ে লম্বা সময় ধরে মাঠের বাইরে লিওনেল মেসি। ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের মাঝামাঝি ইন্টার মায়ামির হয়ে ফিরবেন তিনি। আর্জেন্টিনা তাকে মিস করছে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে। কলম্বিয়া পা রেখে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে না পাওয়ার আক্ষেপ ঝরেছে লিওনেল স্ক্যালোনির কণ্ঠে।
 
স্ক্যালোনি বলেন, ‘এটা আসলেই অসম্ভব যে লিওনেল মেসির ওপর আপনার নির্ভরতা থাকবে না, সে দলের হয়েই খেলুক না কেন। আমাদের দুর্দান্ত একজন ফুটবলার আছে, সুতরাং এটা খুবই যৌক্তিক। তবে ভালো বিষয় হচ্ছে আমাদের দলে যারা খেলছে তাদের নিয়ে দারুণ একটা পরিকল্পনা করা যায় এবং মাঠে সেটা তারা বাস্তবায়ন ঘটাতে পারে। আমাদের সব ফুটবলার একই মানের, যার সুবিধা আমরা পাই। তবে এটা সত্যি মেসি যখন মাঠে না থাকে কোথায় যেন একটা ঘাটতি থাকে, ঠিক যেমন কোনো চিত্রকর্মে তুলির শেষ আঁচড় দিতে না পারা।’
 
মেসি না থাকলেও দুর্দান্ত চলছে আর্জেন্টিনার বিশ্বকাপা বাছাই। চিলিকে ঘরের মাঠে রীতিমত উড়িয়ে দিয়েছেন দিবালা-আলভারেজরা। মেসি পরবর্তী যুগে তাকে ছাড়া কেমন করবে আলবিসেলেস্তে তার একটা পরীক্ষাও হয়ে যাচ্ছে। তবে টিম ম্যানেজমেন্ট আপাতত দৃষ্টি রাখছে কলম্বিয়া ম্যাচ কেন্দ্র করেই।
 
আর্জেন্টাইন কোচ বলেন, ‘প্রতিপক্ষ নিয়ে আমাদের সব সময় একটা পরিকল্পনা থাকে। তদের দল বিশ্লেষণ করে আমরা গেম প্ল্যান সেট করার চেষ্টা করি। তবে আমরা কিন্তু আমাদের খেলার ধরন বদলাই না। তবে এটা সত্য অনেক সময় আমাদের খেলোয়াড়দের পজিশন বদলাতে হয়। এটা আমাদের রক্ষণের একটা কৌশল। বিশেষ করে আমরা যখন সেটপিস নিয়ে কাজ করি তখন এমনটা হয়। সেটপিসে কলম্বিয়া বেশ শক্তিশালী এবং এটা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’
 
কলম্বিয়া ম্যাচের আগে আর্জেন্টিনা দলে আছে ইনজুরি সমস্যা। পায়ের গোড়ালিতে চোট থাকায় খেলতে পারবেন না নিকো গঞ্জালেস। এছাড়াও হালকা সমস্যা আছে গেল ম্যাচের স্কোরার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।

 

 

কিউএনবি/আয়শা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit