মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

অক্টোবর থেকেই শুরু হবে ফ্লিন্টফের নতুন দায়িত্ব

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : কোচিং ক্যারিয়ারে পথচলায় এবার নতুন দায়িত্ব পেলেন অ্যান্ড্রু ফ্লিন্টফ। ইংল্যান্ড লায়ন্সের (‘এ’ দল) প্রধান কোচ হলেন দেশটির সাবেক এই পেস বোলিং অলরাউন্ডার। আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। আগামী অক্টোবর থেকে শুরু হবে ফ্লিন্টফের নতুন দায়িত্ব।

লায়ন্সের প্রধান কোচ হিসেবে ফ্লিন্টফের প্রথম কাজ হবে দক্ষিণ আফ্রিকা সফর। এরপর আগামী বছরের জানুয়ারিতে তার কোচিংয়ে লাল বলের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে দল। পরে ঘরের মাঠে ভারত ও জিম্বাবুয়ের ‘এ’ দলকে স্বাগত জানাবে ইংল্যান্ড লায়ন্স। নতুন দায়িত্বে ‘এ’ দলের পারফরম্যান্স পরিকল্পনা, কাউন্টিগুলোর সঙ্গে ক্রিকেটারদের উন্নতি পর্যালোচনা, দল বাছাই ও ক্রিকেটারদের মূল্যায়নের দিকে বাড়তি জোর দেবেন ফ্লিন্টফ।

২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ গাড়ি দুর্ঘটনার পর গত বছর ফের ক্রিকেটে ফেরেন ফ্লিন্টফ। এরই মধ্যে ইংল্যান্ড জাতীয় দলের সহকারী কোচ হিসেবে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করেছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে চলমান টেস্ট সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন ইংল্যান্ডের হয়ে ৭৯ টেস্ট খেলা এই ক্রিকেটার।

এছাড়া দা হান্ড্রেড-এর সবশেষ আসরে নর্দার্ন সুপারচার্জাসের প্রধান কোচ ছিলেন ফ্লিন্টফ। ইংল্যান্ড লায়ন্সের দায়িত্ব নিলেও সুপারচার্জার্সের প্রধান কোচ হিসেবে কাজ করতে বাধা নেই তার।

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit