শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

রাস্তার প্রকল্পের সরকারি কাজ মেম্বারের পুকুর পাড়ে

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনধি
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে গ্রামের জনগুরুত্বপূর্ণ রাস্তার পাশে প্যালাসাইডিং নির্মাণ কাজ না করে সরকারি টাকায় নিজের পুকুর পাড় নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফরহাদ মিয়ার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন এলাকাবাসী।এ নিয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বরইকান্দি গ্রামের মানুষের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রাস্তাটি ভেঙে যাচ্ছে। সেই রাস্তা রক্ষায় প্যালাসাইডিং নির্মাণ প্রকল্পের কাজ করেননি ইউপি সদস্য ফরহাদ মিয়া। বিষয়টি নিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচির আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে কুল্লাগড়া ইউনিয়নের বড়ইকান্দি গ্রামে রাজ কুমারের বাড়ির পার্শ্বের রাস্তার প্যালাসাইডিং নির্মান কাজের জন্য এক লাখ ৮ হাজার ৪৪৮ টাকা ব্যয় ধরে এক প্রকল্প দেয়া হয়। কিন্ত ওই প্রকল্প শুধু কাগজে থাকলেও বাস্তবে নির্ধারিত জায়গায় তা নির্মান হয়নি। সেখানে প্রকল্পের কাজ না করে নিজ পুকুরে কাজ করে প্রকল্পের টাকা উত্তোলন করেছেন ইউপি সদস্য ফরহাদ মিয়া। এ নিয়ে গত ১১ আগস্ট উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেছিলেন ওই ওয়ার্ডের সাবেক নারী ইউপি সদস্য দিলোয়ারা বেগম সহ ওই ওয়ার্ডের জনগণ।অভিযোগের বিষয় নিয়ে ইউপি সদস্য ফরহাদ মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করেন। তাঁর দাবী নির্ধারিত স্থানে কাজ না করার বিষয়টি পিআইও অফিসে লোকজনদের সাথে কথা বলেই পুকুর পাড়ে কাজ করেছেন।

এলজিএসপি যেখানে কাজ করেছে সেখানে তারা কাজ করবে বলে নিষেধ দিয়েছিল। আমি নতুন জনপ্রতিনিধি, এক কাজ আরেকখানে করা যায়না এটা জানা ছিলো না।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম বলেন, প্রকল্পটি গত ২০২২-২৩ অর্থবছরে ছিল। তখন আমি এ উপজেলার দায়িত্বে ছিলাম না। যেখানে প্রকল্প দেওয়া হয়, সেখানেই কাজ করতে হবে। বিষয়টি শোনার পর মেম্বারকে ডেকেছিলাম। আমি সরেজমিন গিয়ে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান বলেন, এই বিষয়ে খোঁজখবর নিয়ে কোন প্রকার অনিয়ম পেলে তার ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit