বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

চৌগাছায় জমিজমার সংক্রান্ত গোলযোগে একজন নিহত

এম এ রহিম চৌগাছা (যশোর)
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় জমিজমার সংক্রান্ত গোলযোগে চাচার লাঠির আঘাতে ভাতিজা আজিজুর রহমান (৪২) নিহত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার নারায়নপুর ইউনিয়নের হাজরাখানা গ্রামের এ ঘটনা ঘটে। নিহত আজিজুর রহমান হাজরাখানা গ্রামের মৃত ইউনুচ আলীর ছেলে।

নিহত আজিজুর রহমানের মেজে ভাই আমিনুর রহমান চৌগাছা সরকারি মডেল হাসপাতালে সাংবাদিকদের জানান, আমাদের কিনা একটি জমি নিজের দাবী করে গ্রামের রফি উদ্দীন নামে একজন আমার পরিবাকে নানা রকম হয়রানি করে আসছিলো। সে জমিতে আমাদের আবাদও রয়েছে। সোমবার সকালে ফজরের নামজ পড়ে প্রতিদিনের ন্যায় আমরা কয়েকজন মিলে হাটতে যায়। আমরা গ্রামের বলুহ দেওয়ান পীরের মাজারের নিকট পৌছালে সেখানে আগে থেকে উৎপেতে থাকা হাজরাখানা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে রফি উদ্দীন, তার স্ত্রী সেলিনা বেগম, তাদের ছেলে জাহিদুল ইসলাম ও তাদের লোকজন আমাদের উপর হামলা করে। এ সময় তারা রোহার রড. বাঁশের লাঠি ইত্যাদি নিয়ে আমাদের এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে। আমরা কিছু বুঝে উঠার আগেই রফি উদ্দীনের স্ত্রী সেলিনা বেগম আজিজুর রহমানের বিশেষ অঙ্গ চেপে ধরে। এতে সে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। আমাদের ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসলে তাদের সহযোগীতায় আজিজুর রহমানকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শাহিদুর রহমান ইমন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit