মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

গাজায় ইসরায়েলি নৃশংসতা চলছেই, একদিনে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি নৃশংসতা চলছেই। রবিবার ইহুদিবাদীদের হামলায় আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪১ হাজারে পৌঁছেছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আরও ১৪৫ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন।  উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

এ নিয়ে গত বছরের অক্টোবর থেকে রিপোর্ট লেখা পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪০ হাজার ৯৭২ জনে পৌঁছেছে। আহতের সংখ্যা পৌঁছেছে কমপক্ষে ৯৪ হাজার ৭৬১ জনে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানোর প্রস্তাব প্রত্যাখ্যান করে গত ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর গাজা উপত্যকায় নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। যার ফলে এই অঞ্চলের বেশিরভাগ অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

ইসরায়েলি হামলায় গাজায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনের কারণে গত ১১ মাসে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

গাজার চলমান অবরোধের ফলে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকট চলছে। গাজায় আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে।

ইসরায়েলি বাহিনীর এই বর্বরতা থামাতে মাসের পর মাস ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কাতার, মিশর এবং আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু এখন পর্যন্ত গাজায় যুদ্ধাবসান ও শান্তি স্থাপনে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে, তার প্রায় সবই ব্যর্থ।  একাধিক দফা কূটনৈতিক প্রচেষ্টা এখনও পর্যন্ত সংঘাতের অবসান ঘটাতে পারেনি। সূত্র: আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/০৯ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit