বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম

পিসিবির কার্যক্রমকে ‘সার্কাস’ বলছেন পাকিস্তানি পেসার

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের ক্রিকেট আকাশে কালো মেঘের ঘনঘটা। চলতি বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশের কাছে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই হতে হয়েছে তাদের। এমন পরিস্থিতিতে সাবেক ক্রিকেটারদের চাঁছাছোলা সমালোচনার মুখে পড়তে হয়েছে পাকিস্তান ক্রিকেট দল এবং দেশটির ক্রিকেট বোর্ডকে (পিসিবি)।

বাংলাদেশ সিরিজে ব্যর্থতার পর এখন পাকিস্তান দলের ঘুরে দাঁড়ানোর কর্মপন্থা ঠিক করা জরুরী। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্ট সিরিজের আগেই সবকিছু ঠিক করার চেষ্টা করতে হবে। অথচ সে সিরিজের আগে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স কাপ আয়োজন করছে পিসিবি।

আর এতেই চটেছেন সাবেক পাকিস্তানি পেসার ইয়াসির আরাফাত। পাকিস্তানের ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম পাক প্যাশনসের সঙ্গে আলাপে এই ইস্যুতে পিসিবির কঠোর সমালোচনা করে এই পেসার বলেছেন, ‘মাত্র সিরিজ শেষ হয়েছে। অনেকগুলো সমস্যা এখন চোখের সামনে। ফিটনেস ইস্যু আছে, টেকনিক্যাল ইস্যু আছে, পিচের ইস্যু আছে। এর মধ্যে শুনলাম জেসন গিলেস্পি ও হাই পারফরম্যান্স দলের কোচ অস্ট্রেলিয়ায় ফিরছেন।’

প্রসঙ্গত, ১২ সেপ্টেম্বর শুরু হবে চ্যাম্পিয়ন্স কাপ। পাঁচ দলের এ টুর্নামেন্ট শেষ হবে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর ৮ দিন আগে তথা ২৯ সেপ্টেম্বর। এর ফলে টেস্ট সিরিজের জন্য ক্রিকেটাররা যথেষ্ট অনুশীলনের সুযোগ পাবেন কিনা তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit