সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে ১৭ হত্যা : তদন্ত প্রতিবেদন ৪ অক্টোবর রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর সহায়তায় অস্ট্রেলিয়ার ২৫.২৫ মিলিয়ন ডলারের অনুদান ১৫ টাকা কেজি দরে চাল পাচ্ছে ৫৫ লাখ পরিবার যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী

গাজী টায়ার্স কারখানায় আবারও আগুন-লুটপাট

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার্স কারখানায় আবারও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় কারখানার ভেতরে পুড়ে যাওয়া বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ ঘটনা ঘটে। পরে কারখানার নিরাপত্তায় নিয়োজিত থাকা লোকজন ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে কারখানাটিতে টানা তিন দফায় লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটলো।

স্থানীয়রা জানান, বিকেলের দিকে কারখানার পূর্ব পাশের কাঁটা তার ভেঙে ৪০-৫০ জন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করতে থাকে। তখন এদেরই একটি অংশ কারখানার ভেতরে আগুন লাগিয়ে দেয়।

কারখানার নিরাপত্তাকর্মী ইয়াকুব বলেন, বিকেলে কারখানার পেছন দিক থেকে কিছু লোক ভেতরে প্রবেশ করেন। পরে তারা পুড়ে যাওয়া লোহার বিভিন্ন জিনিস নিয়ে যেতে থাকেন। আমরা বাধা দিলে তাদেরই একজন আগুন লাগিয়ে দেন।

এরআগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম দফা কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে দ্বিতীয় দফায় ২৫ আগস্ট আগুন দেয় দুর্বৃত্তরা। টানা ৩২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit