রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন

গৃহবধূর ঘর থেকে পরকীয়া প্রেমিকের লাশ উদ্ধার, আটক ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : মাদারীপুরের রাজৈরে এক গৃহবধূর ঘর থেকে তার পরকীয়া প্রেমিক শাহাজালাল খলিফার (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বদরপাশা ইউনিয়নের চর বদরপাশা (গাং পাড়) গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শাহাজালাল চর বদরপাশা গ্রামের হোসেন খলিফার ছেলে। তিনি মুদি দোকানি ছিলেন। এ ঘটনায় পরকীয়া প্রেমিকা সনিয়া বেগম (২৫) ও তার স্বামী ইব্রাহিম হাওলাদারকে (৩৫) আটক করেছে রাজৈর থানার পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চর বদরপাশা গ্রামের ভ্যানচালক ইব্রাহিমের স্ত্রী সনিয়ার সঙ্গে শাহজালালের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ ৫ বছর যাবত স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে আসছিলেন তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে স্বামী ইব্রাহিমকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাওয়ায় সনিয়া। পরে গভীর রাতে তার ঘরে প্রবেশ করে শাহজালাল। এর কয়েক ঘণ্টা পর সনিয়ার ঘরে শাহজালালের মৃত্যুর ঘটনা ঘটে। টের পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে শাহজালালকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শাহজালালের পরকীয়া প্রেমিকা সনিয়া বেগম ও তার স্বামী ইব্রাহিম হাওলাদারকে আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।  

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit