রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, সম্পর্ক দৃঢ় করার অঙ্গীকার মাটিরাঙ্গা সম্প্রীতি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোমতী একাদশ রানার আপ বেলছড়ি। শার্শায় ১৪৪ ধারা অমান্য করে সংখ্যালঘু খ্রীষ্ঠান সম্প্রদায়ের বসত ভিটা দখল রানীশংকৈল বনগাঁও বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন ।

ঠাণ্ডা আবহাওয়ায় হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি: গবেষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে, শীতল আবহাওয়া হৃদরোগের ঝুঁকি ব্যপক আকারে বাড়িয়ে দেয়। নতুন এই গবেষণাটি প্রকাশ করা হয়েছে ‘জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি’তে। 

ঠাণ্ডা আবহাওয়া হার্টের ওপর প্রভাব ফেলতে পারে। গবেষণাটির নেতৃত্বে ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটি’র পোস্ট ডক্টরাল গবেষক ড. ওয়েনলি নি। তিনি খুঁজে পেয়েছেন হার্ট অ্যাটাক বা ‘মায়োকার্ডিয়াল ইনফার্কশনস (এমআই)’-এর জন্য হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয় কম তাপমাত্রা ও শীতল আবহাওয়ার শিকার হওয়ার মতো পরিস্থিতি।

দৈনিক গড় তাপমাত্রার চেয়ে ১০ শতাংশ কম তাপমাত্রা যদি অন্তত টানা দুই দিন থাকে, তবেই তাকে এ গবেষণায় শীতল আবহাওয়া হিসাবে গবেষকরা বিবেচনা করেছেন।

ড. নি বলেছেন, ‘দেশব্যাপী পরিচালিত গবেষণায় উঠে এসেছে, নিম্ন বায়ুর তাপমাত্রা ও শীতল আবহাওয়ায় অল্প সময় ধরেও উন্মুক্ত অবস্থায় থাকলে তাতে দুই থেকে ছয় দিন পর মাইয়োকার্ডিয়াল ইনফার্কশনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি থাকে। এর থেকে ইঙ্গিত মেলে, কারও দৈহিক তাপমাত্রা স্বাভাবিক অবস্থার চেয়ে ঠাণ্ডা হয়ে গেলে এ ধরনের হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বেশি।’

যখন হার্টের পেশিতে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় তখন হার্ট অ্যাটাক ঘটে। সাধারণত রক্ত জমাট বেঁধে যাওয়ার কারণে এমনটি হয়ে থাকে, যার ফলে হার্টের পেশিতে অক্সিজেন পৌঁছাতে পারে না।

এমন ব্লকেজ গুরুতর ক্ষতির কারণ হতে পারে, যেখানে হার্টের আক্রান্ত অংশ একেবারে নিথর হয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। এর আগের গবেষণায় দেখা গেছে, কার্ডিওভাস্কিউলার সিস্টেম উষ্ণ তাপমাত্রার চেয়ে শীতল তাপমাত্রায় বেশি ঝুঁকিতে থাকে।

সুইডেনে গবেষণাটি করা হয়েছে। শীতল জলবায়ু ও টানা শীতল আবহাওয়ার জন্য পরিচিত।

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit