শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

দুর্গাপুরে উদীচীর জাতীয় সংগীত পরিবেশন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : জাতীয় সংগীত নিয়ে ষড়যন্ত্র রুখে দাঁড়াও, পথে নামো, কন্ঠে ধরো – আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ এই প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় সংগীত পরিবেশন কর্মসূচি করেছে উদীচী শিল্পীগোষ্ঠী দুর্গাপুর উপজেলা সংসদ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উদীচী শিল্পীগোষ্ঠী উপজেলা সংসদের সভাপতি শামসুল আলম খান, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার, সহ:সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য সাদিয়া সুলতানা পান্না, যুব ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, উদীচী শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, সাংগঠনিক সম্পাদক জীবন ফেরদৌস ওয়াহিদ সহ গণসংগঠন ও সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, জাতীয় সংগীত নিয়ে দেশে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের প্রতিবাদে সারাদেশে ন্যায় দুর্গাপুরেও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে আমরা এই ষড়যন্ত্রের প্রতিবাদ জানাচ্ছি। সমগ্র বাংলাদেশের মানুষের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এই ষড়যন্ত্র রুখে দিতে এখনই আমাদের একত্রিত হতে হবে। তা না হলে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব হবে না।

কিউএনবি/অনিমা/০৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit