শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব সৌদিতে হুতিদের হামলা, বাংলাদেশের তীব্র নিন্দা দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩ জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি মস্কোর সঙ্গে ট্রাম্পের তেল চুক্তির পর যুক্তরাষ্ট্রে যাচ্ছে রুশ ডিজেল ট্যাংকার

গোপন গ্রুপের স্ক্রিনশট ফাঁস : অরুণাকে যা বললেন পরীমণি

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার দুপুরে গ্রুপের কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় উঠেছে। এই গ্রুপটিতে মূলত কয়েকজন আওয়ামী লীগ নেতা ও দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শিল্পীরা ছিলেন।

ছড়িয়ে পড়া হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটে দেখা গেছে- সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামক একটি গ্রুপে কথোপকথন করেছেন তারা। এতে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবাকে ছাত্র আন্দোলনের বিপক্ষে দেখা যায়। যেভাবেই হোক শিক্ষার্থীদের আন্দোলন থামার পক্ষে মতামত দেন তারা। আবার অরুণা বিশ্বাস পরামর্শ দেন শিক্ষার্থীদের ওপর গরম পানি ঢালার। এমনকি গ্রুপটিতে জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে নিয়েও কথা বলতে দেখা গেছে গ্রুপ সদস্যদের।

এ গ্রুপে আরও ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, চিত্রনায়ক রিয়াজ, অভিনেতা সাজু খাদেম। আর ছড়িয়ে পড়া স্ক্রিনশটে অভিনেত্রী সুইটি, সোহানা, অরুণা বিশ্বাসসহ কয়েকজনকে সক্রিয় দেখা গেছে। এছাড়াও গ্রুপে ছিলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিও।এদিকে আন্দোলনকারীদের উদ্দেশে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ‘গরম জল দিলেই হবে’ কথায় ঘৃণা উগড়ে দিয়েছেন ঢাকাই ছবির লাস্যময়ী নায়িকা পরীমণি। নিজের ফেসবুক পেজে তিনি লিখেন, ‘অমানুষ!  হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু..।’ মুহূর্তেই তার এই মন্তব্য ভাইরাল হয়েছে সামজিকমাধ্যমে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit