রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণী নিহত, আহত ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ Time View

ডেস্কনিউজঃ মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে ১৬ বছরের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বর্তমানে তার মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে।

রোববার রাতে এ ঘটনা ঘটে। তবে বিষয়টি আজ মঙ্গলবার  নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায়।

পুলিশ জানায়, নিহত স্বর্ণা দাস পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনিগড় গ্রামের পরেন্দ্র দাসের মেয়ে। সে নিরোদ বিহারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

নিহত স্বর্ণার বাবা পরেন্দ্র দাস বলেন, ‘স্বর্ণা ও তার মা সঞ্জিতা রানী দাস ত্রিপুরায় বসবাসরত স্বর্ণার বড় ভাইকে দেখতে লালারচক সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। তাদের সহযোগিতা করেন স্থানীয় দুই দালাল। তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রামের এক দম্পতি।’

‘রাত ৯টার দিকে তারা ভারতীয় সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে গেলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই স্বর্ণা নিহত হয় এবং সঙ্গে থাকা দম্পতি আহত হয়। ঘটনার পর স্বর্ণার মা সঞ্জিতাসহ অন্যরা লালারচক গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে আহত দম্পতিকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়’, যোগ করেন তিনি।

এদিকে, সঞ্জিতাসহ অন্যরা লালারচক গ্রামের যে বাড়িতে আশ্রয় নিয়েছিলেন, সে বাড়ির মালিক ও সেনাবাহিনীর সদস্য জহিরুল ইসলাম বলেন, ‘আমি দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে যোগাযোগ করি।’

এ ঘটনা জানতে পেরে সোমবার রাতে স্বর্ণার পরিবারের সঙ্গে দেখা করে বিজিবি। সেসময় তারা জানায়, স্বর্ণার মরদেহ বিএসএফ নিজেদের হেফাজতে নিয়ে গেছে।

কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, ‘স্বর্ণার মরদেহ ফিরিয়ে আনার বিষয়টি একটি চলমান আইনি প্রক্রিয়া এবং দুই দেশের মধ্যে আলোচনা সাপেক্ষে হবে।’

এ বিষয়ে বিজিবি ৪৬ ব্যাটালিয়নের লালারচক বর্ডার ফাঁড়ির (বিওপি) টহল কমান্ডার নায়েক ওবায়েদ বলেন, ‘একদল বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছিলেন। বিএসএফের গুলিতে তাদের একজন নিহত হয়েছেন। তবে এখন পর্যন্ত নিহত তরুণীর মরদেহ ফেরত দেয়নি ভারতীয় কর্তৃপক্ষ।’

কিউএনবি/বিপুল/০৩.০৯.২০২৪/ দুপুর ১.০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit