শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম

স্কুল থেকে ফেরার পথে মামা পরিচয়ে শিশুকে অপহরণ, ৫ হাজার টাকা দাবি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৪৫ Time View

ডেস্ক নিউজ : কিশোরগঞ্জের কটিয়াদীতে সাইফা আক্তার সারা নামে এক স্কুলছাত্রী অপহৃত হয়েছে। স্কুল থেকে ফেরার পথে মামা পরিচয়ে তাকে তুলে নিয়ে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। 

সাইফা আক্তার সারা (৭) উপজেলার জালালপুর গ্রামের মো. শফিকুল ইসলামের মেয়ে ও কটিয়াদী হলি ক্রিসেন্ট পাবলিক স্কুলের নার্সারি ক্লাশের শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে চরঝাকালিয়া এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মামা পরিচয় দিয়ে সারাকে নিয়ে গেছে বলে তার সহপাঠীরা জানায়। বিকালে শিশুটির বাবার মোবাইল ফোনে অজ্ঞাতনামা একজন টাকা দাবি করেছে।

পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে সাইফাকে অপহরণ করে নিয়ে যায়। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি ও মাইকিং করে কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। পরে অপহৃত শিশুর বাবার মোবাইল নম্বরে একটা অপরিচিত নম্বর থেকে বাবা শফিকের কাছে ৫ হাজার টাকা দাবি করে।

অপহৃত সাইফা আক্তার সারার বাবা শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় বিকালে কটিয়াদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। আমি আমার মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, অপহৃত সাইফা আক্তার সারাকে উদ্ধারের চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit