শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

‘পানি ছাড়ার আগে জানানো, ভারতকে সেই বার্তা দেওয়া হবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও পানি উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রতিবেশী রাষ্ট্রের সাথে যদি চুক্তি নাও থাকে, আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে আমাদেরকে জানানোর কথা, কিন্তু এবার সেটি প্রতিপালিত হয়নি। তবে, এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে অভিন্ন নদীগুলো দিয়ে পানি ছাড়ার আগে যেন বাংলাদেশকে জানানো হয়, এ ব্যাপারে ভারতের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে।’

আজ শুক্রবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, নদী খননের আগে নদীকে দখলমুক্ত করতে হবে। দখলদারদের অনেক বড় বড় স্থাপনা রয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যহীনভাবে ধারাবাহিক অভিযান চালানো হবে।

দেশের অভ্যন্তরে বাঁধ দেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায়, সেটি নিয়ে আলোচনা হচ্ছে।

পুরাতন খোয়াই নদী উদ্ধার অভিযান প্রসঙ্গে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যদি হবিগঞ্জকে বাঁচাতে হয় তাহলে খোয়াইকে রক্ষা করা ছাড়া উপায় নেই। আমরা শুধু চেষ্টা করব, খুব বেশি টাকার প্রকল্প না নিয়ে অল্প টাকার প্রকল্পে কী করে খোয়াইকে রক্ষা করতে পানি সেটার দিকে।

কিউএনবি/অনিমা/২৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit