বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
শ্রীলঙ্কাকে গোলবন্যায় ভাসিয়ে গ্রুপসেরা বাংলাদেশ বলিউড তারকাদের ভিড় এড়ানোর পরামর্শ পুলিশের সুন্দরবনে কমছে, বাজারে বাড়ছে ‘খাঁটি’ মধুর বাণিজ্য উচ্চমাধ্যমিকের সনদ অবৈধ, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ ডাবল সেঞ্চুরির পুরস্কার পেলেন হৃদয় আরব দলগুলোর সমর্থনে সরকার গঠন হলে ইসরাইলে গৃহযুদ্ধের হুঁশিয়ারি আইএমএফের সঙ্গে আলোচনা চলছে, জানুয়ারিতে হবে অগ্রগতি: অর্থমন্ত্রী নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে জামায়াত আমির বললেন, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’ মাসে ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান

জাপানে ধানক্ষেতে জরুরি অবতরণ করলো মার্কিন সামরিক হেলিকপ্টার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ১৩০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের টোকিওর দক্ষিণ-পশ্চিমের একটি ধানক্ষেতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার জরুরি অবতরণ করেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। শনিবার (৩ আগস্ট) জাপানি জাতীয় সম্প্রচারমাধ্যম এনএইচকের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

এনএইচকে জানিয়েছে, রাজধানীর পার্শ্ববর্তী কানাগাওয়া অঞ্চলে শনিবার বেলা ১১টার আগে এই ঘটনা ঘটে। এ সময় হেলিকপ্টারে ১২ ক্রু সদস্য ছিলেন। তাদের সবাই নিরাপদে আছেন। হেলিকপ্টারের তেমন ক্ষয়ক্ষতি হয়নি। মার্কিন নৌবাহিনীর চিহ্ন সম্মিলিত এই হেলিকপ্টারটি ঘটনার প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পরে আবার আকাশে উড্ডয়ন করে।

এই ঘটনার কারণ হিসেবে ইঞ্জিনের ত্রুটিকে দায়ী করেছে মার্কিন সামরিক বাহিনী। তবে এর বাইরে আর কোনো তথ্য দেয়নি বলে জানিয়েছে এনএইচকে।

কিউএনবি/অনিমা/০৪ অগাস্ট ২০২৪,/দুপুর ১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit