বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

শখ করে বাবার ভ্যান চালাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

Reporter Name
  • Update Time : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ১২৬ Time View

ডেস্ক নিউজ : রাজবাড়ীতে শখ করে বাবার ভ্যান চালাতে গিয়ে হাসিবুল মন্ডল (১২) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩০) জুলাই দুপুর আড়াইটার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

হাসিবুল মন্ডল মিজানপুর ইউনিয়নের দক্ষিণ বাগমারা গ্রামের মঞ্জিল মন্ডলের ছেলে। হাসিবুল বাগমারা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

হাসিবুলের খালা তাসলিমা বেগম বলেন, হাসিবুল তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। সে গত বছর পঞ্চম শ্রেণী পাস করে বাড়ির কাছেই একটি মাদ্রাসায় ভর্তি হয়েছিল। হাসিবুলের বাবার একটি মটরচালিত ভ্যান আছে। সে সুযোগ পেলেই বাড়ির মধ্যে সেই ভ্যান চালাতো। আজ সে বাড়ির পাশে পাকা রাস্তায় ভ্যান নিয়ে উঠেছিল। কিভাবে যেন উল্টে যায়। 

ভ্যান উল্টে হাসিবুল খালে পরে গিয়েছিল। স্থানীয় লোকজনের সহায়তায় হাসিবুলকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফারিহা রিফাত চৌধুরী বলেন, দুর্ঘটনাজনিত একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে।

কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৪/দুপুর ১২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit