রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
টটেনহ্যামকে হারিয়ে জয়ে ফিরল অ্যাস্টন ভিলা বাবেল-মানদেব প্রণালির কাছে ভয়াবহ সংঘর্ষ, কমান্ডারসহ ৭ হুথি যোদ্ধা নিহত রোবাস্ট ইন্টারনেট ও ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী ৩৭ জেলায় তীব্র বজ্রপাতসহ ভারি বৃষ্টির আভাস এলজিইডি কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী মঈন খান নতুন পে স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী ব্যালন ডি’অরের দৌড়ে ৭৩ গোলের কথা মনে করিয়ে দিলেন হ্যারি কেইন লোহিত সাগর থেকে সৌদি আরব, হুথিদের উত্থান যেভাবে দীর্ঘ টানাপোড়েন শেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সমঝোতায় ডেনমার্ক-যুক্তরাষ্ট্র

মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে স্থানান্তর শুরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে স্থানান্তর শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান। অত্যাধুনিক এই যুদ্ধবিমানের প্রথম ব্যাচ স্থানান্তর শুরু হয়েছে ডেনমার্ক এবং নেদারল্যান্ডস থেকে। ‘চলতি গ্রীষ্মেই এগুলো ইউক্রেনের আকাশে উড়বে। 

বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ তথ্য জানিয়েছেন।

ব্লিংকেন ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনের সাইডলাইনে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে বলেন, ইউক্রেনের জন্য একটি শক্তিশালী প্যাকেজ আগামী কয়েক দিনের মধ্যে উন্মোচন করা হবে, যা দেশটির ন্যাটো সদস্য হওয়ার জন্য একটি পরিষ্কার এবং শক্তিশালী সেতু তৈরি করবে।

ব্লিংকেন আরও বলেন, “আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা যখন কথা বলছি, তখন এফ-১৬ যুদ্ধবিমানের হস্তান্তর চলছে, ডেনমার্ক থেকে আসছে, নেদারল্যান্ডস থেকে আসছে। এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকরভাবে নিজেকে যাতে রক্ষা করতে পারে সেজন্য ওই যুদ্ধবিমানগুলো… এই গ্রীষ্মে ইউক্রেনের আকাশে উড়বে।”

ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মস্কো বসন্তে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডে ব্যাপক হামলা চালিয়েছে। এতে ইউক্রেনের অধিকাংশ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহে বলেছিলেন, তিনি গ্রীষ্মে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা সক্ষমতা দ্বিগুণ করতে চান এবং তার দেশকে রক্ষা করার জন্য কমপক্ষে সাতটি অতিরিক্ত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।

ন্যাটো সদস্যরা ইউক্রেনকে সাহায্য করার জন্য পাঁচটি অতিরিক্ত প্যাট্রিয়ট এবং অন্যান্য কৌশলগত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘোষণা দিয়েছে। সূত্র: রয়টার্সদ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/১১ জুলাই ২০২৪,/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit